খালি দাও, দাও, দাও! লাফিয়ে বাড়বে মাইনে, পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার
বেতন বাড়াতে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাস বাদ দিয়ে আন্দোলন কেন সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
বেতন বাড়াতে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাস বাদ দিয়ে আন্দোলন কেন সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। হাওড়ার প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী প্রশ্ন করে বলেন, একজন শিক্ষক যদি বলেন, স্ট্রাইক করব, কালো ব্যাজ পরব, তাহলে বাচ্চারা কী শিক্ষা পাবে!

পার্শ্ব শিক্ষকদের আন্দোলন
সমকাজে সম বেতন সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্যের পার্শ্বশিক্ষকরা। আন্দোলনে সামিল রাজ্যের প্রায় ৪০ হাজার পার্শ্ব শিক্ষক। এর আগে বিধাননগরে আন্দোলনে বাধা পেয়ে শনিবার পার্শ্বশিক্ষকরা কল্যাণী বাসস্ট্যান্ডে গিয়ে অবস্থান শুরু করেন। সেখানে পুলিশ লাঠি চালিয়ে সেই অবস্থান তুলে দে। অবস্থান তুলতে গিয়ে পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির
অভিযোগ করেছিলেন পার্শ্বশিক্ষকরা। অন্যদিকে পার্শ্বশিক্ষকদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়েছেন অভিনেত্রী অপর্ণা সেন।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, একজন শিক্ষক যদি বলেন, স্ট্রাইক করব, কালো ব্যাজ পরব, তাহলে বাচ্চারা কী শিখবে। মাইনে কি লাফিয়ে লাফিয়ে বাড়বে, প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন জানান, ২০১৮-তে পার্শ্বশিক্ষকদের মাইনে ৪ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকার বেশি করা হয়েছিল।

'মাথা খারাপ হয়ে যাচ্ছে'
মুখ্যমন্ত্রী আরও বলেন পার্থদার একটা এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। একথা বলে একের পর এক শিক্ষক আন্দোলনে সরকার যে নাজেহাল তা স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগেস একটানা আন্দোলনে নিজেদের দাবি আদায় করেছেন প্রাথমিক শিক্ষকরা।

'টাকা দেবো কোথা থেকে'
মুখ্যমন্ত্রী বলেন প্যারা টিচারদের সম্মান করি বলে তাঁদের মাইনে বাড়ানো হয়েছিল। এদিন কেন্দ্রকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সর্বশিক্ষা অভিযানের টাকা দেয়নি। মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন প্রাথমিক শিক্ষকদের মাইনে বাড়ানোর কথা। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্র বিভিন্ন করেন মাধ্যমে রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায়। তিনি টাকাটা দেবেন কোথা থেকে
প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বলেন, একটা রিজার্ভ ব্যাঙ্ক করে দিন, সব দিয়ে দেবেন।












Click it and Unblock the Notifications