জয়েন্টে গুজরাতি ভাষার অন্তর্ভুক্তির কড়া সমালোচনায় মমতা! আঞ্চলিক বৈষম্য বাতিলের দাবি সিপিএম-এর

জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষায় শুধুমাত্র গুজরাতির অন্তর্ভুক্তি নিয়ে কেন্দ্রের পদক্ষেপের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষায় শুধুমাত্র গুজরাতির অন্তর্ভুক্তি নিয়ে কেন্দ্রের পদক্ষেপের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মত হল, কেন্দ্রের এই পদক্ষেপ প্রমাণ করেছে সব আঞ্চলিক ভাষা তাদের কাছে সমান নয়।

কেন্দ্রের নেওয়া জয়েন্ট এন্ট্রান্সের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা দেশের আইআইটিগুলিতে সুযোগ পায়। পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, এখনও পর্যন্ত ঠিক আছে এবারের জয়েন্ট এন্ট্রান্স হিন্দি, ইংরেজি ছাড়াও গুজরাতিতে নেওয়া হবে। যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে টুইটারকেই বেছে নিয়েছেন। এনিয়ে তিনি চারটি টুইট করেছেন।

'আঞ্চলিক ভাষাকেই অপমান'

প্রথম টুইটে মুখ্যমন্ত্রী বলেছেন, ভারত হল বহুত্ববাদের দেশ। এখানে বহুভাষা, বহুধর্মের মানুষ বসবাস করেন। কেন্দ্রের সিদ্ধান্তে আঞ্চলিক ভাষাগুলিকেই অপমাণ করা হয়েছে। অভিযোগ মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী অবাক

গুজরাতি ভাষাকে জয়েন্টে অন্তর্ভুক্ত করা নিয়ে অবাক মুখ্যমন্ত্রী।

সব আঞ্চলিক ভাষা রাখার দাবি

মুখ্যমন্ত্রী টুইটে বলেছেন, তিনি গুজরাতি ভাষাকে ভাল বাসেন। তবে যদি গুজরাতিকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে বাংলাসহ অন্য আঞ্চলিকাভাষাকেও সেখানে অন্তর্ভুক্ত করতে হবে।

কড়া প্রতিবাদের হুঁশিয়ারি

দাবি মানা না হলে কড়া প্রতিবাদের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী।

সিপিএম-এর প্রতিবাদ আগেই

সিপিএম-এর প্রতিবাদ আগেই

সিপিএম তরফ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে আগেই প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি আঞ্চবিক বৈষম্যের নীতি অবশ্যই বাতিল করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+