Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারত সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়! বিশ্বের ১৪ তম স্থান দখল করায় খুশি মুখ্যমন্ত্রীর টুইট

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) মুকুটে ফের সেরার পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন টুইট করে জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২ (Ti

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) মুকুটে ফের সেরার পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন টুইট করে জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২ (Times Higher Education Impact Ranking 2022)-এ দেশের মধ্যে সের। যা নিয়ে খুশি মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

খুশি মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং নিয়ে খুশি। টুইটে বলেছেন, তিনি জানতে পেরে খুশি হয়েছেন, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২-এর কলকাতা বিশ্ববিদ্যালয় গেশের সব কেন্দ্রীয় ও সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলির মধ্যে ভারতে প্রথম স্থান অধিকার করেছে।

পৃথিবীতে ১৪ তম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়

অপর একটি টুইটে মুখ্যমন্ত্রী বলেছেন, সাব ক্যাটেগরিতে 'ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকনোমিক গ্রোথ'-এ কলকাতা বিশ্ববিদ্যালয়কে ১৪ তম গ্লোবাল র‍্যাঙ্ক দেওয়া হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষ, অধ্যাপর-অধ্যাপিকা, গবেষক এবং ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন।

সাংহাই র‍্যাঙ্কিং-এ পেয়েছিল শীর্ষস্থান

সাংহাই র‍্যাঙ্কিং-এ পেয়েছিল শীর্ষস্থান

এইমাসের শুরুর দিকেও কলকাতা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০২০ বা সাংহাই র‍্যাঙ্কিং-এ দেশের সব বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষস্থান দখল করেছিল। সেই খবরও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই সময়ও তিনি অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক, পড়ুয়াগের এই সাফল্যের কারণে শুভেচ্ছা জানিয়েছিলেন। এই সাফল্য রাজ্যের কাছে গর্বের বলেও উল্লেখ করেছিলেন তিনি। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও সংবাদ মাধ্যমকে বলেছিলেন এটি একটি গৌরবময় মুহূর্ত। যা ভবিষ্যতের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে।

 পেটেন্টস পাবলিকেশনে প্রথমস্থান

পেটেন্টস পাবলিকেশনে প্রথমস্থান

বছর দুয়েক আগে কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছিল। এক্ষেত্রে কলকাতার আগে ছিল দিল্লির দওগরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিগ্যালয় এবং হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। পাশাপাশি পেটেন্টস পাবলিকেশনের ক্ষেত্রে সরকারি অনুদানে চলা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথমস্থান অধিকার করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+