কতদিন চলবে মোদী-বিরোধী ধর্না, মেট্রো চ্যানেলের মঞ্চ থেকে স্পষ্ট করলেন মমতা

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্নার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর ধর্নার পর মমতা সাফ করে দিলেন এই ধর্নার মেয়াদ।

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্নার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর ধর্নার পর মমতা সাফ করে দিলেন এই ধর্না সিবিআইয়ের বিরুদ্ধে নয়, এই ধর্না মোদী সরকারের বিরুদ্ধে। অনির্দিষ্টকালীন এই ধরনা চলবে ৮ ফেব্রুয়ারির পরও।

মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ধর্না মঞ্চ থেকে স্পষ্ট করে দেন, ৯ ফেব্রুয়ারি থেকে পরীক্ষায় জন্য কোনও মাইক ব্যবহার করা হবে না। ধর্না চলাকালীন অন্য কোথাও কোনও কর্মসূচিও নেওয়া হবে না। সরকার ও দলের সমস্ত কর্মসূচিও বাতিল করা হবে না। শুধুমাত্র হুগলিতে একটি কর্মসূচিতে তাঁর যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পরে করা হবে।

একার আন্দোলন নয়

একার আন্দোলন নয়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট করে দেন, এই আন্দোলন তাঁর একার নয়, সারা দেশ থেকে এই আন্দোলনকে সমর্থন জানানো হয়েছে। যাঁরা গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোয় বিশ্বাস করেন, তাঁরাই এই আন্দোলন সমর্থন করবেন। সবাই তাই তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।

ধর্নামঞ্চ থেকে মন্ত্রিসভা

ধর্নামঞ্চ থেকে মন্ত্রিসভা

রবিবার পৌনে নটা থেকে তিনি ধর্না শুরু করেন মেট্রো চ্যানেলের সামনে। পিছনেই রয়েছে কলকাতা পুলিশের একটি আউটপোস্ট। সেখান থেকেই তিনি মন্ত্রিসভা পরিচালনা করেন। ক্যাবিনেট বৈঠক করেন তিনি। আধঘণ্টার বৈঠকে মূলত বাজেট নিয়ে আলোচনা হয়।

কৃষক সমাবেশ-পুলিশ সম্মাননাও

কৃষক সমাবেশ-পুলিশ সম্মাননাও

এই ধর্না মঞ্চে থেকে শুরু ক্যাবিনেট বৈঠকইই তিনি করেননি, জরুরি ফাইলে সই যেমন করেন, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কৃষক সমাবেশে। তিনি বলেন, নোট বাতিলের ফলে কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে মোদী সরকার। এমনকী পুলিশকে সম্মাননা প্রদান করা হয় ধর্না মঞ্চ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+