RG Kar Case: ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, বিকেল ৫টায় কালীঘাটে আমন্ত্রণ

সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন ফের কালীঘাটে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের পক্ষ থেকে চিঠি দিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে কোনও ভাবেই ভিডিও গ্রাফি এবং লাইভ স্ট্রিমিং করা হবে না। কারণ সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে।

মুখ্যসচিব চিঠিতে জানিয়েছেন, এই নিয়ে পঞ্চমবার বৈঠকে ডাকা হচ্ছে জুনিয়র ডাক্তারদের। সুপ্রিম কোর্টের শুনানির পরে শুভবুদ্ধির উদয়হোক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে লাইভ স্ট্রিমিংএবং ভিডিওগ্রাফি হবে না বলে জানানো হয়েছে। এটাই আলোচনার শেষ চেষ্টা বলে জানানো হয়েছে। তবে বৈঠকের মিনিটস শেয়ার করা হবে বলে জানানো হয়েছে।

Mamata baneree

প্রসঙ্গত উল্লেখ্য এর আগে গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আরজি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা সেখানে বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং না হলেও ভিডিও গ্রাফি করতে দিতে হবে তাঁদের। কিন্তু তাতে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তাঁরা ফিরে যান।

প্রসঙ্গত উল্লেখ্য আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে মামলার শুনানি। ইতিমধ্যে আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে টালা থানার আইসিকেও। তাঁদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এইমধ্যেই সুপ্রিম কোর্টে তার রিপোর্ট পেশ করেছে সিবিআই।

আন্দোলনকারীরা তাঁদের আন্দোলনে অনড় থেকে কালীঘাট এবং নবান্ন থেকে ফিরে গিয়েছিলেন। সোমবার সুপ্রিম শুনানির ঠিক আগেরদিন এই বৈঠক ডাকা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি সুপ্রিম কোর্টে শুনানির আগেই সবটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য এর আগের সুপ্রিম শুনানির আগে সমস্যা মিটিয়ে ফেলতেই তড়িঘড়ি এই বৈঠক ডাকা হয়েছে।

টানা সাতদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন আন্দোলনকারীরা। তাঁরা নিজেদের অবস্থানে অনড় থেকেছেন। কিছুতেই নিজেদের দাবি তাঁরা কম্প্রোমাইজ করবেন না বলে জানিয়েছেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। বৃষ্টি মাথায় নিয়েই চলছে আন্দোলন। সাধারণ মানুষ তাঁদের খাবার-জল পৌঁছে দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+