গৌতম দেবের কথা সত্যি হওয়ার পথে! কার্ল মার্কসকে 'ধার' করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
জীবন ভর বামফ্রন্টের সঙ্গে লড়াই করার পর এবার বিজেপিকে আক্রমণ করতে কার্ল মার্কসের উক্তি ধার করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জীবন ভর বামফ্রন্টের সঙ্গে লড়াই করার পর এবার বিজেপিকে আক্রমণ করতে কার্ল মার্কসের উক্তি ধার করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতায় সভা করে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ধর্ম নামক আফিমের নেশায় মানুষকে তোমরা আচ্ছন্ন করতে পারবে না। সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'বাংলায় লড়াই করছে তৃণমূল'
ছাত্র সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় লড়াই করছে তৃণমূল। বাংলা অতটা সস্তা নয়। এপ্রসঙ্গে তিনি কর্নাটকের কথা উল্লেখ করেন। কর্নাটকে সরকার পড়ে গেলেও কেউ কোনও কথা বলেনি বলে মন্তব্য করেন মমতা। তাঁর আরও অভিযোগ কেন্দ্রীয় সরকার হয় বিরোধী নেতাদের হুমকি দিচ্ছে, নয়তো টাকা দিয়ে তাদের কিনে নিচ্ছে।

৩৪ বছর লড়াইয়ের পর মার্কসবাদ শরণে মমতা
৩৪ বছর লড়াইয়ের পর ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ৩৪ বছরের শাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল মূলত সিপিএমের বিরুদ্ধে। যার মূল ভিত্তিই ছিল মার্কসবাদ। ২০১৯-এ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বলেন, ধর্ম নামক আফিমের নেশায় মানুষকে তোমরা আচ্ছন্ন করতে পারবে না।

গৌতম দেবের মন্তব্য
দীর্ঘদিন ধরেই সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলে আসছেন, মমতাকে বাঁচতে সিপিএম-এর কাছে আসতে হবে। এবারের লোকসভা নির্বাচনের পর থেকে সেই কথা যেন অনেকটাই ফলতে শুরু করে। বিভিন্ন জায়গায় তৃণমূল সিপিএম-এর পার্টি অফিস ফেরত দেয়, কিংবা তৃণমূল নেতারা দাঁড়িয়ে থেকে পার্টি অফিস খোলানোর বন্দোবস্ত করেন। এবছর লোকসভা নির্বাচনের পর গৌতম দেব বলেছিলেন, মমতাকে এখনও অনেক কিছু করতে হবে। তাদের শর্ত মানলে তবেই সহযোগিতা সম্ভব। একইসঙ্গে তিনি বলেছিলেন রাজনীতি হল সম্ভাবনার খেলা, সেখানে কেউই অস্পৃশ্য নয়।












Click it and Unblock the Notifications