মুখ্যমন্ত্রী মমতা হয়ে গেলেন ডাক্তার! ভুল ধরালেন চিকিৎসকদের

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে অচলাবস্থা কাটাতে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন চিকিৎসক। দাঁতের চিকিৎসকরা তাদের অসুবিধা নিয়ে বলতে উঠেছিলেন।

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে অচলাবস্থা কাটাতে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন চিকিৎসক। দাঁতের চিকিৎসকরা তাঁদের অসুবিধা নিয়ে বলতে উঠেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, রুট ক্যানাল করার আগে চিকিৎসকরা রক্তচাপও মাপেন না কিংবা ব্লাড সুগারও পরীক্ষা করান না।

চিকিৎসকদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক নিয়ে অচলাবস্থা তৈরি হলেও, পরে জট কাটে। জুনিয়র চিকিৎসকরা রওনা হন নবান্নে উদ্দেশে। নির্দিষ্ট সময়ের অনেক পরে বৈঠক শুরু হয়। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে ৩১ জন জুনিয়র চিকিৎসক সেখানে হাজির হয়েছিলেন। মেডিক্যাল কলেজগুলির ভিত্তিতে একেকজন চিকিৎসক তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।

ভুল ধরালেন মুখ্যমন্ত্রী

ভুল ধরালেন মুখ্যমন্ত্রী

একটা সময় আর আহমেদ ডেন্টাল কলেজের প্রতিনিধি তাদের অসুবিধার কথা বলতে ওঠেন। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, রুট ক্যানাল করার সময় তো প্রেসার ও মাপেন না সুগারও পরীক্ষা করান না। সেই সময় দুই চিকিৎসক প্রতিনিধি ঘাড় নাড়েন।
রুট ক্যানেলের জন্য যাওয়া মুখ্যমন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। বলেন চারদিন সময় লেগে যায়। মুখ্যমন্ত্রী উপদেশ দিয়ে বলেন, চারদিন কেন লাগছে কী কী করা হবে তা যেন একটি কাগজে ছাপিয়ে রোগী দেওয়া হয়। তাহলে রোগীদের প্রশ্ন কমবে, এই বিষয়ে।

পরিস্থিতি বদলাতে মুখ্যমন্ত্রীর ভাবনা

চিকিৎসক এবং পরিবারের সঙ্গে সমন্বয়ের জন্য তৃতীয় ব্যক্তি থাকা উচিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গ্রিভান্স সেল থাকা উচিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এনআরএস-এর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি বলেও জানান মুখ্যমন্ত্রী। চিকিৎসকরাও যাতে আইন হাতে তুলে না নেন, সে ব্যাপারে আবেদন জানান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+