মোদীর বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, এবার লোকসভায় ওরা জিরো হবে, তোপ মমতার

মোদীর বিদায় আসন্ন। বিজেপি সরকারের মেয়াদ ফুরিয়েছে। তাই অন্যের বিদায়ের কথা না ভেবে, নিজেদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, সেদিকে নজর দিন।

মোদীর বিদায় আসন্ন। বিজেপি সরকারের মেয়াদ ফুরিয়েছে। তাই অন্যের বিদায়ের কথা না ভেবে, নিজেদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, সেদিকে নজর দিন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন। ওনার রাজত্বে ১২ হাজার কৃষক মারা গিয়েছে। সারা দেশে কোনও পরিবার নেই। দেশের জন্য কাজ করেনি সরকার। দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

‘মোদীর বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, এবার জিরো হবে’

দেশে এই পাঁচ বছরে উদ্ধত্য, অহংকার আর দাম্ভিকতার সরকার চালাচ্ছে। ওনার নিজস্বতা বলে কিছু নেই। বক্তৃতা পর্যন্ত পড়ে দেন। ওঁদের সারা শরীরে হিংসার রক্ত। ওঁদের কাছে গণতন্ত্র শিখব না। ওঁরা এনআরসি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ওনাকে দাঙ্গা করতে দেব না। বাঙালি বাঙালি যুদ্ধ লাগাতে দেব না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু বিজেপি থাকবে, দেশে কেউ থাকবে না, সেটা হতে পারেনা। সারা ভারত এক থাকবে, উনি বিদায় নেবেন। আর এক মাস পরেই ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। তারপর লোকসভাতে সারা ভারত থেকেই মুছে যাবেন ওনারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+