লড়াই করবেন! মহারাষ্ট্রের নাম উল্লেখ করে রাজ্যপালকে হুঁশিয়ারি মমতার

মহারাষ্ট্রের নাম উল্লেখ করে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহারাষ্ট্রের নাম উল্লেখ করে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইনফোকমের অনুষ্ঠানে গিয়ে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করা হচ্ছে। মহারাষ্ট্রের থেকে একশোগুণ বেশি সইতে হচ্ছে তাঁকে।

রাজ্যপালের সঙ্গে সংঘাত শুরু থেকেই

রাজ্যপালের সঙ্গে সংঘাত শুরু থেকেই

জগদীপ ধনকর রাজ্যের রাজ্যপাল হয়ে আসার কিছুদিন পর থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাত শুরু হয়েছে। শুরুটা হয়ত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাবুল সুপ্রিয়কে উদ্ধার দিয়ে। এরপর নানা বিষয় নিয়ে সংঘাত হয়েছে। রাজ্যের তরফে সর্বশেষ প্রতিক্রিয়া হল বিলে সই না করা।

'রাজ্যপাল হিসেবে সংবিধান অনুসরণ করতে বাধ্য'

'রাজ্যপাল হিসেবে সংবিধান অনুসরণ করতে বাধ্য'

বিলে অনুমতি না দেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যপাল। টুইট করে তিমি বলেছেন, রাজ্যপাল হিসেবে তিনি সংবিধানের অনুসরণ করতে বাধ্য। চোখ বেঁধে তিনি সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি রবার স্ট্যাম্প কিংবা পোস্ট অফিস নন বলেও প্রতিক্রিয়ায় জানান রাজ্যপাল।

পাল্টা প্রতিক্রিয়া মমতার

পাল্টা প্রতিক্রিয়া মমতার

রাজ্যপালের এই কথারও জবাব দিয়েছেন মমতা। তিনি বলেছেন, দুঃখের সঙ্গে বলছেন, বিলে অনুমতি না দেওয়ায় বিধানসভা মুলতুবি করতে হয়েছে। তবে এনিয়ে তিনি ভাবিত নন বলেও জানিয়েছএন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি তিনি মনে কিছু করছেন না। তারা লড়াই করবেন। যুদ্ধক্ষেত্রেই লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

'মহারাষ্ট্রের থেকে ১০০ গুণ বেশি'

'মহারাষ্ট্রের থেকে ১০০ গুণ বেশি'

রাজ্যপাল সম্পর্কে অভিযোগ জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করা হচ্ছে। মহারাষ্ট্রের থেকে ১০০ গুণ বেশি সইতে হচ্ছে তাঁকে। বিষয়টি রোজই হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+