স্ক্যানারে মমতা! শিল্প সম্মেলনে একের পর এক বিষয়ে মুখ্যমন্ত্রী বিঁধলেন কেন্দ্র সরকারকে

স্ক্যানারে মমতা! শিল্প সম্মেলনে একের পর এক বিষয়ে মুখ্যমন্ত্রী বিঁধলেন কেন্দ্রকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে শিল্প সমাবেশে। সেখানে দেশের আর্থিক পরিস্থিতি, শিল্পে অনিশ্চয়তা দিয়ে শুরু করেন তিনি। ছুঁয়ে যান নিজের রাজ্যে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ দিয়ে। ইনফোকমের মঞ্চে তাঁর অভিযোগ দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে।

দেশের আর্থিক ও শিল্পের পরিস্থিতির সমালোচনা

দেশের আর্থিক ও শিল্পের পরিস্থিতির সমালোচনা

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে। শিল্পেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিল্পপতিরা দেশের মাটিতে শিল্গ গড়তে চাইছেন না, মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে অর্ধকারময় সময় উপস্থিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাঙ্ক থেকে টাকা তোালার পরিমাণ বেঁধে দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।

দেশে বিভাজনের রাজনীতির অভিযোগ

দেশে বিভাজনের রাজনীতির অভিযোগ

দেশে বিভাজনের রাজনীতি চলছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতি, ধর্ম, বর্ন সব বিষয়েই কেন্দ্র বিভেদ তৈরি করছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 পিঁয়াজ প্রসঙ্গে আক্রমণ

পিঁয়াজ প্রসঙ্গে আক্রমণ

দেশে পিঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন পিঁয়াজের দাম ১৪০ টাকা ছুঁয়েছে।

রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নিকরণ নিয়ে সমালোচনা

রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নিকরণ নিয়ে সমালোচনা

দেশে রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নিকরণ নিয়ে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে এয়ারইন্ডিয়া, বিএসএনএল-এর কথাও উল্লেখ করেন। নিজের রেলমন্ত্রী থাকার সময় আর বর্তমান সময়ের তুলনা দেন। কেন্দ্র রেলকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 স্ক্যানারে তিনি নিজেও

স্ক্যানারে তিনি নিজেও

এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল বাজাজের নাম উল্লেখ করেন। প্রসঙ্গ একটি অনুষ্ঠানে যোাগ দিয়ে শিল্পপতি রাহুল বাজাজ অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছিলেন, প্রতিহিংসার ভয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে মানুষ সমালোচনা করতে ভয় পাচ্ছে। সমালোচনা করায়, কেন্দ্রের স্ক্যানারে তিনি রয়েছেন বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+