নাগরিকত্বের কার্ড দেওয়ার নামে বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মমতার, পাল্টা দিলেন রাহুল সিনহা

নাগরিকত্বের কার্ড দেওয়ার নাম করে বিজেপি টাকা তুলছে। নৈহাটি উৎসবের মঞ্চ থেকে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাগরিকত্বের কার্ড দেওয়ার নাম করে বিজেপি মানুষের কাছ থেকে টাকা তুলছে। নৈহাটি উৎসবের মঞ্চ থেকে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।

বিজেপির বিরুদ্ধে নতুন অভিযোগ মমতার

বিজেপির বিরুদ্ধে নতুন অভিযোগ মমতার

নৈহাটি উৎসবের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে নাগরিকত্বের কার্ড দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর অভিযোগ, মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। মঞ্চ থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই আইনের মাধ্যমে নাগরিকদের বিদেশি করে ফের নাগরিকত্ব প্রদান করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না। অধিকার ছিল, আছে, থাকবে।

এনপিআর-এর কাজ বন্ধে সাফাই

এনপিআর-এর কাজ বন্ধে সাফাই

নৈহাটির মঞ্চ থেকে নিজের সরকারের এনপিআর-এর কাজ বন্ধ নিয়ে সাফাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি এনপিআর নিয়ে প্রথমে ভুল বুঝেছিলেন। কিন্তু পরে দেখেন এনপিআর-এর বিষয়ই বদল করা হয়েছে। তাই রাজ্যে এনপিআর-এর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণ বিপদে পড়ে এমন কোনও কাজ তিনি করবেন না। স্পষ্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 পাল্টা অভিযোগ বিজেপির

পাল্টা অভিযোগ বিজেপির

বিজেপি নেতা রাহুল কিনহা পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেছেন মতুয়াদের সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসা করেছেন। তিনি বলেছেন, যাঁরা নাগরিকত্ব পায়নি, তাঁদের স্বীকৃতি দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর আরও দাবি মতুয়া-সহ বাকি শরণার্থীদের মাথা উঁচু করে বাঁচবার অধিকার করে দিয়েছেন মোদী।

মমতাকে কটাক্ষ

মমতাকে কটাক্ষ

রাহুল সিনহার অভিযোগ শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, তা বাতিল করার জন্য রাস্তায় মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন, আপনার চোখের সামনেই শরণার্থীরা নাগরিকত্বব পাবেন। কিন্তু তফাত একটাই হবে, আপনি এখন নবান্নতে বসা। কিন্তু পরে আর তা থাকবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+