বউবাজার মেট্রো কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন একগুচ্ছ ঘোষণা

মঙ্গলবার নবান্নের বৈঠকে বউবাজারে মেট্রোর কাজে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের রূপরেখা চূড়ান্ত করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বাড়ির বদলে বাড়ি, দোকানের বদলে দোকান! মঙ্গলবার নবান্নের বৈঠকে বউবাজারে মেট্রোর কাজে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের রূপরেখা চূড়ান্ত করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে চূড়ান্ত বৈঠকে চাপ বাড়ল মেট্রোরই।

বউবাজার মেট্রো কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন একগুচ্ছ ঘোষণা

গত শনিবার সন্ধ্যে থেকে রবিবার পর্যন্ত মেট্রোর কাজের ফলে বউবাজারে বিপর্যয়ে পরিস্থিতির মোকাবিলা করতে এদিন উচ্চপর্যায়ের বৈঠকের ডেকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নগরপাল অনুজ শর্মা, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাতে উপস্থিত ছিলেন মেট্রোর আধিকারিক এবং দুর্গা পিতুরি লেনের ৫ জনের একটি প্রতিনিধি দল-সহ উচ্চপদস্ত আধিকারিকরা। এদিন তাদের সঙ্গেই মেট্রো বিপর্জয় নিয়ে বৈঠক সাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের এই বৈঠকে নবান্নের তরফে একাধিক প্রস্তাব আনা হয়। নবান্ন সূত্রের খবর, বাড়ির বদলে বাড়ি চাওয়া হয়েছে, রেল তাতে সম্মত হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে সমীক্ষা করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। বাড়ির মূল্যবান জিনিস যাতে চুরি না হয়ে যায় তার জন্য সিসি ক্য়ামেরা বসিয়ে নজর রাখা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকানের বদলে দোকান দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সামনেই যাঁর বিয়ে তাঁকে মেট্রো এবং রাজ্য সরকারের তরফ থেকে সব মিলিয়ে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে নবান্নের বৈঠকে।
জেমস সিনেমার কাছে মেট্রোর বাড়ি রয়েছে, সেই বাড়িতে অস্থায়ী জায়গা দেওয়ার ব্যবস্থার ভাবনা চলছে। এখনও পর্যন্ত মোট ৫২টি পরিবারকে সরানো হয়েছে। বাড়ি হস্তান্তর না হওয়া পর্যন্ত ঘর হারাদের সমস্ত দায়িত্ব মেট্রো কর্তৃপক্ষের। যাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান তাঁদের ভাড়া মেটাবে মেট্রো।

এছাড়াও কর্মহীনদের মাসোহারার প্রস্তাব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিতে ১ জন করে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সরকারি তরফে দরকারি নথি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তাব মেট্রোকে।
দোষ-গুন বিচার না করে একসঙ্গে বিপর্যয় মোকাবিলা করার পরামর্শ ও গাইডলাইন মেনে কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+