গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বহুতল নিয়ে কী বললেন মেয়র ফিরহাদ হাকিম

গার্ডেনরিচে বহুতল ভেঙে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু ৫লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসায় ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

সাতসকালেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল বহুতল সেকারণেই এই ঘটনা। মেয়র জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত হবে। তবে আগে ঘটনাস্থল থেকে আটকে থাকাদের উদ্ধার করা জরুরি।

Firhad Hakim

ফিরহাদ হাকিম সাত সকালেই পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। তাঁকে দেখে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। মেয়র জানিয়েছেন, কোনও অনুমতি না নিয়েই প্রমোটার বহুতলটি নির্মাণ করছিল। কিন্তু কীভাবে পুরসভার নজর এড়িয়ে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে গার্ডেনরিচ মেয়রের নিজের এলাকা। সেখানে এই ধরনের ঘটনায় গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে।

ফিরহাদ হাকিম বাসিন্দাদের আশ্বস্ত করে উদ্ধারকাজ আগে শেষ করতে দেওয়ারপ অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ চালাচ্ছে। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের পৌঁছতে সময় লেগেছে। স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করে দিয়েছিল।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন বাম আমল থেকেই বেআইনি ভাবে নির্মাণ শুরু হয়েছিল এলাকায়। এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে পরিস্থিতি। তারপরেও কোন গলিতে কে বেআইনিভাবে নির্মাণ করছে তা বোঝা অত্যন্ত কঠিন। দোতলার অনুমোদন নিয়ে পাঁচ তলা বাড়ি বানানো হচ্ছিল। সেকারণেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কটাক্ষ করে লিখেছেন মেয়ররের নিজের এলাকাতেই ঘটেছে এই মর্মান্তির ঘটনা। তিনি সোশ্যাল মিডিয়ায় সাহায্যের জন্য আর্জি জানিয়েছিলেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন কাউন্সিলরা স্কোয়ারফুটে টাকা নেয়। যাঁরা বেআইনি নির্মাণ বলে দোষ চাপাচ্ছেন তাঁরা সকলেই সবটা জানেন। সাধারণ মানুষ তার মাশুল দিচ্ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+