মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের অবস্থান সংবিধান বিরোধী! পরিস্থিতি পুনরুদ্ধারে চেষ্টা করতে বললেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী অবস্থানকে সংবিধান বিরোধী বলে অ্যাখ্যা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ বিরোধী অবস্থানকে সংবিধান বিরোধী বলে অ্যাখ্যা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীকে ফোন করে তিনি এই অবস্থান থেকে বিরত করার চেষ্টা করেছিলেন। এই মুহুর্তে সরকারের উচিত রাজ্যের পরিস্থিতি পুনরুদ্ধারে চেষ্টা করা, বলেছেন রাজ্যপাল।

পথে নামছেন মমতা

এদিন সকালে কর্মসূচি নিয়ে টুইটারে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এনআরসি এবং নাগরিকত্ব আইন বিরোধী কর্মসূচি শুরু হবে বেলা একটায়। রেডরোডে আম্বেদকরের মূর্তির কাছ থেকে শুরু হয়ে তা শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। মুখ্যমন্ত্রী এদিন শান্তিপূর্ণভাবে মিছিল করার আহ্বান জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে রাজ্যপালের বিরোধিতা

মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে বিরোধিতা করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল করবেন। যা অসংবিধানিক বলেছেন রাজ্যপাল। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল।

রাজ্যপালের কৃতজ্ঞতা

অপর একটি টুইটে রাজ্যপাল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজ্যের বুদ্ধিজীবীদের প্রতি। যাঁরা এই বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সরকারি টাকায় বিজ্ঞাপন নিয়ে তুলেছিলেন প্রশ্ন

মমতা বন্দ্যোপাধ্যায় কী করে সরকারের অর্থ ব্যবহার করে চ্যানেল এবং কাগজে বিজ্ঞাপন করেন, রবিবার প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। তিনি আরও বলেছিলেন, সিএবি নিয়ে বিজ্ঞাপন মেনে নেওয়া যায় না। তাকে প্রত্যাহার করতে হবে। এটা সংবিধান বিরোধী। মন্তব্য করেছেন রাজ্যপাল। সংবিধানের শপথ মাথায় রেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+