অসম্মান করা হয়েছে তাঁকে! এই সরকার যা করেছে কেউ করবে না, চিকিৎসকদের নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সরকার সেটেলমেন্ট চাইছে। জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিন। এদিন বিকেলে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকার সেটেলমেন্ট চাইছে। জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিন। এদিন বিকেলে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, জুনিয়র চিকিৎসকরা অসম্মান করেছেন তাঁকে। ফোনে কথা বলতে চাইলেও, কোনও কথা বলেনি জুনিয়র চিকিৎসকরা। জানিয়েছেন তিনি।

'দুর্ভাগ্যজনক ঘটনা'

এনআরএস-এর ঘটনা দুর্ভাগ্যজনক। ফের এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত চিকিৎসকের পাশে দাঁড়িয়েছে সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পাশাপাশি রাজ্যপাল বেসরকারি হাসপাতালে ভর্তি জুনিয়র চিকিৎসককে দেখতে গিয়েছেন। সরকার চিকিৎসকের পুরো চিকিৎসার খরচের ভার নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

'অসম্মান করা হয়েছে তাঁকে'

'অসম্মান করা হয়েছে তাঁকে'

তিনি নিজে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পুনঃপ্রতিষ্ঠার অনুষ্ঠানে। এনআরএস-এ গিয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখান থেকেই চন্দ্রিমা ভট্টাচার্যের ফোনে তিনি কর্মবিরতিতে যাওয়া চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা কথা বলেননি। অসম্মান করা হয়েছে তাঁকে। এদিন নবান্ন থেকে এমনটাই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'এসএসকেএম-এ অশ্রাব্য আচরণ'

'এসএসকেএম-এ অশ্রাব্য আচরণ'

এক রোগীর ফোনে তিনি এসএসকেএমে গিয়েছিলেন। সেখানে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে। বাধার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অশ্রাব্য আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি সেন্টিমেন্টে নেননি। পাঁচ ঘন্টা অপেক্ষা করেছেন পরিস্থিতির সুস্থ সমাধানের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+