মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় দাঁড় করিয়ে রাখিবন্ধন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের হাতে রাখি পরালেন গোপালনগরের বাসিন্দারা। নবান্ন যাওয়ার পথে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবছরের মত এবারও রাখি বন্ধনে আবদ্ধ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর হাতে রাখি পরাতে লাইন দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন স্থানীয় মহিলারা। গাড়ি থামামাত্রই মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দিলেন তাঁরা। হাসিমুখে রাখি উৎসবের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে নবান্ন যাওয়ার পথে গোপালনগর ক্রসিংয়ের কাছেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন স্থানীয় মহিলারা। মুখ্যমন্ত্রীর কনভয় গোপালনগর পৌঁছনো মাত্রই হাতে রাখি নিয়ে এগিয়ে আসেন তাঁরা। কাউকেই নিরাশ করলেন না মুখ্যমন্ত্রী। হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন। গাড়ি থেকে না নেমেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন সকলকে।

মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরাতে পেরে তখন তৃপ্তির হাসি স্থানীয় মহিলাদেরও মুখেও।












Click it and Unblock the Notifications