মেঘ ভাসছে কলকাতার আকাশে, কবে থেকে বৃষ্টি নামবে মহানগরে?
জ্বলেপুড়ে খাঁক হচ্ছে দক্ষিণবঙ্গ। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে। কবে নামবে স্বস্তির বৃষ্টি? কবে দেখা যাবে অজোর ধারায় বর্ষা? এই প্রশ্ন তো রয়েছেই। কলকাতায় কবে বৃষ্টি নামবে? সেই প্রশ্ন উঠছে।
কয়েক পশলা বৃষ্টির জন্য এখন হাপিত্যেশ করে আছে কলকাতা। দীর্ঘদিন হয়ে গিয়েছে বৃষ্টি পায়নি মহানগর। নদিয়া, মুর্শিদাবাদ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে গতকাল। দিন কয়েক আগে নিউটাউন রাজারহাটেও বৃষ্টি হয়েছিল। কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছে না। কলকাতায় কবে বৃষ্টি হবে? সেই প্রশ্ন জানতে উদগ্রীব বাসিন্দারা।

বুধবার বেলা বাড়তেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে জলীয় বাষ্পপূর্ণ মেঘ শহরের আকাশে দেখতে পাওয়া গিয়েছে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে বিকেলে। রোদের তেজ আজ বুধবার সব করা যায়নি হাওয়া চলাচল করায় আপেক্ষিক আদ্রতাও তুলনামূলক কমেছে সেই কারণে প্রবল ঘাম হওয়া থেকে নিস্তার পেয়েছেন বাসিন্দারা।
তাহলে কি আজই কলকাতায় বৃষ্টি নামবে? স্বস্তি ফিরবে মহানগরের বাসিন্দাদের? সেই প্রশ্ন উঠছে। আকাশ দেখে বৃষ্টির সম্ভাবনার কথা মনে করা হচ্ছে। কী বলছে আবহাওয়া দফতর?
১৪ তারিখ উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে বৃষ্টি হবে। তবে আজ বুধবার কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
আগামী কাল ১৩ তারিখ পশ্চিমের ৩ জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা। ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা। বাকি জেলায় চূড়ান্ত আর্দ্র এবং ঘর্মাক্ত আবহাওয়া। বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে৷ কিন্তু কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা শোনায়নি আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কিন্তু তার পরিমাণ সম্পর্কে পরিষ্কার ছবি ধরা পড়েনি৷ আগামী সপ্তাহের আগে কি বর্ষার বৃষ্টি শুরু হবে না?
১৫ এবং ১৬ তারিখ দক্ষিণের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস। সেদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহ থাকছে না। আজ জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী বায়ু নিয়ে দিল্লির মৌসম ভবন ১৪ তারিখ বার্তা দেবে। তার আগে কোনও পূর্বাভাস দেওয়া যাবে না।












Click it and Unblock the Notifications