গড়িয়াহাটের স্মৃতি উসকে দাউদাউ জ্বলছে কাপড়ের গুদাম, চিৎপুরে ভয়াবহ আগুন
ফের ফিরল গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলির স্মৃতি। এবার চিৎপুরে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন লাগে। শনিবার সকালে দাউ দাউ আগুনে ভস্মীভূত হতে থাকে কাপড়ের গুদাম।
ফের ফিরল গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলির স্মৃতি। এবার চিৎপুরে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন লাগে। শনিবার সকালে দাউ দাউ আগুনে ভস্মীভূত হতে থাকে কাপড়ের গুদাম। এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে দমকলের ১০টি ইঞ্জিন। দমকলবাহিনী নিরন্তর কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যায়।

এদিন সকলা ৮টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে চিৎপুরে কাপড়ের গুদামে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ঘিঞ্জি এলাকায়। পার্শ্ববর্তী বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। দমকল চটজলদি ব্যবস্থা নিয়ে আগুন অ্যারেস্ট করতে সম্ভবপর হওয়ায় এলাকাবাসী শঙ্কামুক্ত হন। স্থানীয় বাসিন্দারাও হাত লাগান আগুন নেভাতে।












Click it and Unblock the Notifications