কলকাতায় অ্যাপক্যাব চালকের দাদাগিরি! আহত দ্বিতীয় শ্রেণির পড়ুয়া

কলকাতায় অ্যাপ ক্যাব চালকের দাদাগিরি। অ্যাপ ক্যাবে ধাক্কা লাগায় মোবাইল ছুড়ে অন্য একটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ।

কলকাতায় অ্যাপ ক্যাব চালকের দাদাগিরি। অ্যাপ ক্যাবে ধাক্কা লাগায় মোবাইল ছুড়ে অন্য একটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছে দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়া। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই অ্যাপ ক্যাব চালককে। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস ময়দানের কাছে।

কলকাতায় অ্যাপক্যাব চালকের দাদাগিরি! আহত দ্বিতীয় শ্রেণির পড়ুয়া

ছেলে পড়ে পার্ক সার্কাসের নামী স্কুলে। স্কুল ছুটির পর নিজের বছর আটের ছেলেকে নিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন এক গৃহবধূ। ঘটনাস্থল পার্ক সার্কাস ময়দান। এই গাড়িটির সঙ্গে একটি অ্যাপ ক্যাবের মৃদু সংঘর্ষ হয়। এই সময় ক্যাব চালক নিজের হাতে থাকা মোবাইলটি ছুড়ে মারেন ওই গাড়িটিতে। গাড়িটের পিছনের বাঁদিকের কাঁচ ভেঙে গুড়ো হয়ে যায়। তা ছড়িয়ে পড়ে গাড়ির ভিতরে। দ্বিতীয় শ্রেণির ছাত্রটি বসে ছিল গাড়ির পিছনের আসনে। ফলে কাঁচের টুকরো তার হাতে ঢুকে যায়। ওই গৃহবধূ সঙ্গে সঙ্গে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বাঁশদ্রোণীর বাসিন্দা অ্যাপ ক্যাব চালক শুভজিৎ রায়কে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী গৃহবধূর দাবি, মহাদেবী বিড়লা স্কুলের দিকে যাওয়ার জন্য তিনি গাড়ি স্টার্ট করেন। কিছুটা যাওয়ার পরেই এক অ্যাপ ক্যাব চালক ডানদিক দিয়ে গিয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারেন। তবে তাতে আচড়ের মতো দাগ লাগে। খুব একটা কোনও গাড়ির ক্ষতি হয়নি বলে দাবি করেছেন ওই মহিলা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় আটকানোর চেষ্টা করে অ্যাপক্যাব চালক। না পেরে মোবাইল ছুড়ে মারে। যা লাগে গাড়িটির বাদিকের পিছনের
কাঁচে। ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে ওই দ্বিতীয় শ্রেণির ছাত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+