ঐতিহ্যবাহী হেয়ার স্কুলে শিক্ষকের আকাল, ক্লাস হয় অনিয়মিত, প্রতিবাদে পথ অবরোধ অভিভাবকদের
হেয়ার স্কুলে বর্তমানে শিক্ষক মাত্র আট জন। গত মাসে এক জন শিক্ষক চলে গেছেন। অভিভাবকদের অভিযোগ, ক্লাস প্রায় হয় না বললেই চলে। আগে দু'টো পিরিয়ড হয়ে স্কুল ছুটি হয়ে যেত। এখন তা গিয়ে দাঁড়িছে মোটে একটায়।
১৭ জুলাইয়ের পর ফের ২৮ অগাস্ট। হেয়ার স্কুলের সামনে ফের অবরোধ অভিভাবকদের। এক মাসের মধ্যে দাবি মেটানোর আশ্বাস থাকলেও তা পূরণ না হওয়ায় বুধবার ফের অবরোধ শুরু করলেন অভিভাবকরা।

হেয়ার স্কুলে বর্তমানে শিক্ষক মাত্র আট জন। গত মাসে এক জন শিক্ষক চলে গেছেন। অভিভাবকদের অভিযোগ, ক্লাস প্রায় হয় না বললেই চলে। আগে দু'টো পিরিয়ড হয়ে স্কুল ছুটি হয়ে যেত। এখন তা গিয়ে দাঁড়িছে মোটে একটায়।
এর জেরে বুধবার সকালে স্কুলের সামনে অবরোধ শুরু করেছে অভিভাবকরা। এর ফলে অবরুদ্ধ হয়ে যায় কলেজ স্ট্রিট চত্বর। বন্ধ হয়ে যায় যান চলাচল।
হেয়ার স্কুল কলকাতা তো বটেই দেশের মধ্য অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। এমন ঐতিহ্যবাহী স্কুলে এমন ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে খুব খারাপ বিজ্ঞাপন জনমাসনে তৈরি করছে তা নিঃসন্দেহে বলা যায়।

Click it and Unblock the Notifications