শহরে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ! ভাঙচুর পার্টি অফিস
শহরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছির ঘোষবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলীয় অফিস দখল করা নিয়ে পরেশ পালের অনুগামীদের সঙ্গে সাধন পাণ্ডের অনুগামীদের সংঘর্ষ হয়।
শহরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছির ঘোষবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলীয় অফিস দখল করা নিয়ে বিধায়ক পরেশ পালের অনুগামীদের সঙ্গে মন্ত্রী সাধন পাণ্ডের অনুগামীদের সংঘর্ষ হয়। অভিযোগ, পরেশ পালের অনুগামীরা এই হামলা চালায়।

অভিযোগ, সোমবার রাতে কাঁকুরগাছির ঘোষবাগানের একটি দলীয় অফিসে বসেছিলেন মন্ত্রী তথা মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডের অনুগামী বলে পরিচিত সৌরভ মিত্র-সহ চারজন। এই সময় এলাকায় বেলেঘাটার বিধায়ক পরেশ পালের অনুগামী বলে পরিচিত সুদীপ সাহা ও তার দলবল হামলা চালায় বলে অভিযোগ। সাধন পাণ্ডের অনুগামীদের অভিযোগ, তাদের পিস্তলের বাঁট দিয়ে মারধর করা হয়। দলীয় অফিসেও ভাঙচুর চালানো হয়। ঘটনার জেরে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরভ মিত্র।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উল্টোডাঙা থেকে কাঁকুড়গাছি এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল লেগেই থাকে।












Click it and Unblock the Notifications