বন্দিদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ! ধুন্ধুমার কান্ড দমদম সেন্ট্রাল জেলে
মঙ্গলবার সকালে হঠাৎই সাজাপ্রাপ্ত বন্দি ও বিচারাধীন বন্দির মধ্যে শুরু হয় বাগবিতন্ডা, তা ক্রমেই রূপ নেয় হাতাহাতিতে। কিন্তু জেলের ভিতরে কী নিয়ে উত্তেজনা ছড়াল দু’দলের?
খাবার নিয়ে দু'দল বন্দির মধ্যে সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৩ জন বন্দি। তাদের মধ্যে আশঙ্কাজনক তিনজন। পাথরের আঘাতে তিনজনেরই মাথা ফেটেছে। জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। মঙ্গলবার সকাল থেকেই দু'দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় দমদম সেন্ট্রাল জেল।
খাবারের মান নিয়েই প্রশ্ন উঠেছিল বেশ কিছুদিন আগে। সাজাপ্রাপ্ত বন্দিদের অভিযোগ, তাঁদের জন্য যে খাবার দেওয়া হয়, তা অতি নিম্নমানের। মুখে তোলার মতো নয়। তা নিয়ে অভিযোগও জানানো হয়েছিল জেল কর্তৃপক্ষের কাছে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর তাতেই ধৈর্য্যের বাঁধ ভাঙে বন্দিদের।

বিচারাধীন বন্দিদের খাবারের মান অপেক্ষাকৃত ভালো বলে অভিযোগ তোলে সাজাপ্রাপ্ত বন্দিরা। এদিন সেই প্রসঙ্গ উঠতেই দুই গোষ্ঠীর মধ্যে জেল সংশোধনাগারেই প্রবল বাগবিতন্ডা শুরু হয়ে যায়। তা ক্রমেই রূপ নেয় সংঘর্ষে। প্রায় চার শতাধিক বন্দির মধ্যে হাতাহাতির জেরে বিশৃঙ্খলা তৈরি হয় জেলের মধ্যে। এরই মধ্যে পাথর ছোড়াছুড়িও শুরু হয়। আর তাতেই তিন বন্দির মাথা ফাটে। জখম হয় আর জনা দশেক।
এই বিশৃঙ্খল পরিস্থিতির মোকাবিলায় খবর দেওয়া হয় পুলিশকে। জেলের উচ্চপদস্থ আধিকারিকরাও দমদম সেন্ট্রাল জেলে এসে পৌঁছন। উভয় পক্ষের মধ্যে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করেন তাঁরা। সেইসঙ্গে খাবারের মান নিয়েও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন আধিকারিকরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications