গণভাইফোঁটার উৎসবকে ঘিরে রণক্ষেত্র চেতলা, বন্দুকের বাঁটের প্রহারে জখম ২

গণ ভাইফোঁটার উৎসবকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে সঙ্ঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল চেতলা।

কলকাতা, ১ নভেম্বর : গণ ভাইফোঁটার উৎসবকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে সঙ্ঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল চেতলা। মঙ্গলবার সকালে এক ক্লাবের অনুষ্ঠান পণ্ড করতে অন্য ক্লাব পরিকল্পিত হামলা চালায় বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে দু'দলের মধ্যে সঙ্ঘর্ষ বেধে যায়।

সেইসময় বন্দুকের বাঁট দিয়ে ক্লাব সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। কমব্যাট ফোর্স ও র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রাজীব গান্ধী ইউথ ফোরাম নামে একটি সংগঠনের সদস্যরা গণ ভাইফোঁটার আয়োজন করেছিল ক্লাব প্রাঙ্গনে।

গণভাইফোঁটার উৎসবকে ঘিরে রণক্ষেত্র চেতলা, বন্দুকের বাঁটের প্রহারে জখম ২

অভিযোগ, প্রদীপ সংঘ নামে প্রতিবেশী একটি ক্লাব অনুষ্ঠান পণ্ড করে দিতে ইউথ ফোরামের সদস্যদের ওপর চড়াও হয়। প্রথমে গালিগালাজ, তারপর প্রতিবাদ করলেই মারধর শুরু হয়ে যায়। দুই ক্লাবের সদস্যদের মধ্যে প্রবল ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

মারধর চলাকালীন দু'জনের মাথা ফেটে যায়। বন্দুকের বাঁট দিয়ে ইউথ ফোরামের দুই সদস্য ভোলা তিওয়ারি এবং বরুণ যাদবের মাথায় মারা হয়। এরপরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ। জখম দু'জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+