RG kar Hospital: বাম-বিজেপির মিছিলকে কেন্দ্র করে ফের উত্তাল আরজি কর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

RG kar Hospital: নতুন করে ফের উত্তেজনা আরজি কর হাসপাতালে। ঘটনার প্রতিবাদে আজ বুধবারও একের পর এক মিছিল এবং রাজনৈতিক কর্মসূচি ঘিরে একেবারে উত্তাল শহর কলকাতা। আর এর মধ্যেই বিজেপির মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল আরজি কর হাসপাতালে।

হাসপাতালের (RG kar Hospital) বাইরে কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি নেতা-কর্মীরা। শুধু তাই নয়, একেবারে গেটে বাইরে পাল্টা অবস্থান শুরু হয়েছে। যার ফলে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়েছে।

RG kar Hospital

রাজনীতি নয়, পাশে থাকতে সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন আরজি করের প্রতিবাদী ছাত্ররা। কোনও ভাবে তাঁদের আন্দোলনে রাজনীতির রঙ লাগতে দেবেন না বলেও সুর চড়িয়েছেন। এই অবস্থায় আজ বুধবার বিজেপির তরফে একটি মিছিল বের করা হয়।

যেখানে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাহুল সিনহা, রুন্দ্রনীল ঘোষ সহ একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। একেবারে বিজেপির পতাকা হাতে সেই মিছিল আরজি কর হাসপাতালে পৌঁছতেই হাসপাতালের সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যাচ্ছে, আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা হাসপাতালের গেট বন্ধ করে দেয়। যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেট খুলে ঢোকার চেষ্টা করেন বিজেপি নেতা-কর্মীরা। যদিও বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেন। ফলে কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। তবে ঘটনার প্রতিবাদে হাসপাতালের বাইরেই পাল্টা অবস্থানে বসেছেন বিজেপি নেতা-কর্মীরা। বিচারের দাবিতে চলছে অবরোধ। রয়েছেন শীর্ষ নেতৃত্বও।

অন্যদিকে এদিন ডিওয়াইএফআই'য়ের নেতৃত্বেও বিশাল মিছিল আরজি করের সামনে পৌঁছেছে। কয়েকশ কর্মীর জমায়েত। একাধিক রাজনৈতিক দলের মিছিলকে কেন্দ্র করে যাতে বড় কোনও ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক কলকাতা পুলিশ। কড়া নজর রাখা হচ্ছে।

পাশাপাশি সিপিএম কংগ্রেস এবং বুদ্ধিজীবীদের নিয়ে এই নাগরিক মিছিল শুরু হয়েছে এদিন সকালে। যেটি কলেজ স্কোয়ার থেকে এবং শেষ ধর্মতলা পর্যন্ত যায়। যেখানে বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+