হাইকোর্টের নির্দেশের পরেই সার্কুলার! সিভিক ভলান্টিয়াররা কোন কোন কাজ করতে পারবেন, জানাল রাজ্য পুলিশ

রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে কী কী কাজে তাদের ব্যবহার, তা নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারই প্রেক্ষিতে সার্কুলার জারি করল রাজ্য পুলিশ। সেখানে বলা হয়েছে, আইনশৃঙ্খলাজনিত কোনও গুরুত্বপূর্ণ কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না।

 কোন কোন কাজ করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা

কোন কোন কাজ করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা

রাজ্য পুলিশের তরফে সার্কুলার জারি করে জানিয়ে দেওয়া হল, কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে। স্পষ্ট করে বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা। বিভিন্ন জায়গায় ভিড় সামলাতে, উৎসবের সময় ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করবেন সিভিক ভলান্টিয়াররা।

কোন কোন কাজ করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা

কোন কোন কাজ করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা

রাজ্য পুলিশের দেওয়া সার্কুলারে বলা হয়েছে, আইনশৃঙ্খলাজনিত কোনও গুরুত্বপূর্ণ কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না। এই সিভিক ভলান্টিয়ার গড়ে তোলার কাজ শুরু হয় তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে। এই মুহূর্তে রাজ্যে প্রায় একলক্ষ সিভিক ভলান্টিয়ার রয়েছে। পুলিশকে সাহায্য করার জন্য সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পুলিশের প্রায় সব কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করার অভিযোগ ওঠে।

সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ

সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ

২০২২-এর শুরুর দিকে হাওড়ার আমতা থানার সিভিক ভলান্টিয়ার ছাত্র নেতা আনিস খানের বাড়িতে পাঠানোর অভিযোগ উঠেছিল। তাদের কারণেই আনিস খানের অপমৃত্যু বলে অভিযোগ করেছিলেন আনিস খানের বাবা সালেম খান। পুলিশের তরফে আদালতে সালেম থানের বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠানোর কথা স্বীকারও করে নেওয়া হয়েছিল। সম্প্রতি সরশুনা থানা এলাকায় এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সেই যুবককে আর খুঁজে না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় সেই যুবকের পরিবার।

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে মুখ্যমন্ত্রী

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে মুখ্যমন্ত্রী

বড় অভিযোগ হল, প্রায় সব সিভিক ভলান্টিয়ার হল তৃণমূলের ক্যাডার। এছাড়া তাঁদের কোনও প্রশিক্ষণও নেই। উল্লেখ করা প্রয়োজন সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ভাল কাজ করলে সিভিক ভলান্টিয়ারদের পুরস্কার দেওয়া হবে। তাদের কনস্টেবল পদে নিয়োগের চিন্তাভাবনার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে হাইকোর্টের নির্দেশিকা

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে হাইকোর্টের নির্দেশিকা

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দেয়। ২৯ মার্চের মধ্যে সেই গাইডলাইন আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। তারপরেই রাজ্য প্রশাসনের তরফে এই পদক্ষেপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+