টাকা দিলেই চাকরি! আগে থেকে পুলিশের পরীক্ষার প্রশ্ন হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
একাধিক রাজ্যে কিছুদিন ধরেই পুলিশ নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসছে। আবারও এই একই অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ, রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষার প্রশ্ন আগে থেকে দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ছিল ওই সিভিক ভলান্টিয়ার। নাম গণেশ বাছার। বসিরহাট পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

বসিরহাট পুলিশ গোপন সূত্র থেকে খবর পায় যে, বসিরহাটের কয়েকজন এমন পরীক্ষার্থী আছেন যাঁরা পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকেই পেয়ে গিয়েছিলেন। ওই পরীক্ষার্থীদের মধ্যেই কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ ওড়ার পরেই বসিরহাট থানার সিভিক ভলান্টিয়ার গণেশ বাছারের নাম জানতে পারে।
অভিযোগ উঠেছে যে, গণেশ প্রশ্নপত্র আগে থেকে দিবেন বলে কয়েজকন পরীক্ষার্থীর থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নেয়ার পরেও তিনি প্রশ্নপত্র দেননি। ওই পরীক্ষার্থীরা বহু বার গণেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করার পরেও তাঁরা কোনও প্রশ্নপত্রও পাননি আর আগে থেকে দেওয়া টাকাও ফেরত পাননি। তারপরেই বসিরহাট থানার পুলিশ ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে।
বিগত কিছুদিন ধরেই এরকম ঘটনা ঘটেই চলেছে। একাধিক পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং পরীক্ষাও স্থগিত হয়েছে। সম্প্রতি, মাস দুয়েক আগেই ওড়িশায় সাব ইন্সপেক্টর পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনায় অনেক পরীক্ষার্থী সহ সন্দেহভাজনদেরও গ্রেফতার করা হয়েছে। এবার বসিরহাটে পুলিশের হাতে পাকড়াও হয়েছে গণেশ নামের ওই সিভিক ভলান্টিয়ার। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে বসিরহাট পুলিশ।












Click it and Unblock the Notifications