বড়সড় ধাক্কা খেলেন হাসিন, খোরপোশের মামলায় আদালত যা জানাল

ক্রিকেটার মহম্মদ সামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের দাম্পত্য বিবাদ বহুদিন ধরেই প্রকাশ্যে। এ নিয়ে চলছে মামলাও।

ক্রিকেটার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের দাম্পত্য বিবাদ বহুদিন ধরেই প্রকাশ্যে। এ নিয়ে চলছে মামলাও। এদিন হাসিন জাহানের খোরপোশের আর্জি খারিজ করে দেয় আলিপুর আদালত। যদিও হাসিনের আইনজীবী জানিয়েছেন পরবর্তী পর্যায়ে তাঁরা হাইকোর্টে এ নিয়ে আবেদন জানাবেন।

বড়সড় ধাক্কা খেলেন হাসিন, আদালতে খারিজ খোরপোশের আর্জি

শামির কাছ থেকে প্রতি মাসে ৭ লাখ টাকা খোরপোশের আবেদন জানিয়ে মামলা করেন হাসিন। পাশাপাশি মেয়ের পড়াশোনার জন্য আরও ৩ লাখ টাকা দাবি করেন তিনি। এর আগে, শামির বিরুদ্ধে হাসিন অভিযোগ তোলেন বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কের। অভিযোগ ঘিরে পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগের প্রেক্ষিতে ক্রিকেটার শামিকে সাময়িকভাবে দল থেকে বাদ দেয় বিসিসিআই। যদিও পরবর্তীকালে ক্লিনচিট দিয়ে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়। এখানেই শেষ নয়, শামির পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন হাসিন।

এদিকে, আজ আদালতে শামির পক্ষের আইনজীবী জানান, হাসিন নিজেই এখন উপার্জন করছেন। তাই তাঁর আর খোরপোশের প্রয়োজন নেই। হাসিন মডেলিং করছেন, অভিনয় জগতেই তিনি এসে গিয়েছেন। ফলে মেয়ের পড়াশোনার খরচ সহ যে পরিমাণ টাকা খোরপোশ হিসাবে দাবি করেন হাসিন , তা নিজের রোজগার করতে পারবেন তিনি বলে দাবি করেন শামির আইনজীবী। এরপর বিচারক নেহা শর্মা হাসিনের খোরপোশের দাবি খারিজ করে দেন। তবে মেয়ের জন্য শামিকে প্রতি মাসে ৮০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+