লকডাউনে মজুরি-সহ শ্রমিকদের নানা সমস্যা, হাইকোর্টে সিটু
লকডাউন এ রাজ্যের শ্রমিকদের মজুরির আর্জি নিয়ে এবং ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্যের বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ।
লকডাউন এ রাজ্যের শ্রমিকদের মজুরির আর্জি নিয়ে এবং ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্যের বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

এদিন মামলা দায়েরের পর মামলাকারী সংগঠনের আইনজীবী জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ কার্যকর করে লকডাউনের কারণে বন্ধ থাকা শিল্পের সব শ্রমিকদের পুরো মজুরি দিতে হবে বলে আর্জি জানানো হয়েছে মহামান্য আদালতের কাছে। এবং ভিন রাজ্যে লক ডাউনের কারনে আটকে পরা রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিক ও অন্য কারনে গিয়ে আটকে পড়া মানুষ দের বিনা খরচে ফেরত আনার ও তাদের খাবার, স্বাস্থ্য পরীক্ষা সহ থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকার কেই নিতে হবে।
এদিন এই দুটি বিষয়ে হলফনামা দাখিলও করা হয় মামলাকারী সংগঠনের তরফে।












Click it and Unblock the Notifications