বিজেপিকর্মীদের রহস্য মৃত্যু! বহিরাগত তত্ত্ব তৃণমূলের, আর যা বলছে শাসকদল

পুরুলিয়ায় দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল নবান্ন।দুটি মৃত্যুই হত্যা কিনা,তা হলে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা খুঁজে বের করতেই সিআইডি তদন্ত বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা

পুরুলিয়ায় দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল নবান্ন। দুটি মৃত্যুই হত্যা কিনা, তা হলে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা খুঁজে বের করতেই সিআইডি তদন্ত বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা। ঘটনার পিছনে কোনও বহিরাগত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

 বিজেপিকর্মীদের রহস্য মৃত্যু! বহিরাগত তত্ত্ব তৃণমূলের, আর যা বলছে শাসকদল

পুরুলিয়ার বলরামপুরের সুপুরডিতে ৩০ মে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতর দেহ উদ্ধার হয়। জঙ্গলে যেখানে ত্রিলোচনের দেহ পড়ে ছিল, তার পাশে একটি হুমকি পোস্টার পাওয়া গিয়েছে। উপুর হয়ে থাকা দেহের পিছনে গেঞ্জিতে পেন দিয়ে লেখা, ১৮ বছর বয়সে বিজেপি রাজনীতি।

শুক্রবার দুলাল কুমার(৩২) নামে ওই বিজেপি কর্মীকে অপহরণ করে হাইটেনশন টাওয়ার থেকে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ শাসক তৃণমূলের দিকে।

দুটি ঘটনাতেই বিজেপর তরফে সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। বিজেপি নেতা মুকুল রায় পুরুলিয়ায় যাচ্ছেন বলে জানা গিয়েছে।

রাহুল সিনহা-সহ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিজেপির উত্থানে ভীত হয়েই এই খুন করিয়েছে তৃণমূল। যারা পুরুলিয়াকে বিজেপি মুক্ত করবে বলছে, তারাই এই খুনের সঙ্গে যুক্ত। বলেছেন রাহুল সিনহা। মাওবাদীদের দিয়ে তৃণমূল খুনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রাহুল সিনহার।

তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। খুনে ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ঘটনায় বিজেপি, বজবং দলের ভূমিকাও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। ঝাড়খণ্ড থেকে আসা বহিরাগতরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে অনুমান তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+