সিআইডি-র টার্গেটে সিপিএম সাংসদ সেলিম! বাজেয়াপ্ত ল্যাপটপ

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের তদন্তে সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের ল্যাপটপ বাজেয়াপ্ত করল সিআইডি। সিআইডি সূত্রের দাবি, ওই ল্যাপটপ থেকেই ১৪ মে একটি ভুয়ো পোস্ট করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের তদন্তে সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের ল্যাপটপ বাজেয়াপ্ত করল সিআইডি। সিআইডি সূত্রের দাবি, ওই ল্যাপটপ থেকেই ১৪ মে একটি ভুয়ো পোস্ট করা হয়েছিল। হেফাজতে নেওয়ার পর ল্যাপটপটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় সেলিমের ছেলে রাসেল আজিজের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে সিআইডি।

সিআইডি-র টার্গেটে সিপিএম সাংসদ সেলিম! বাজেয়াপ্ত ল্যাপটপ

অভিযোগ, ৪ মে পঞ্চায়েত নির্বাচনের দিন রায়গঞ্জের একটি বুথের এক প্রিসাইডিং অফিসারের মৃত্যু সংক্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সিপিএম সাংসদ সেলিমের ছেলে রাসেল আজিজ। কিছুক্ষণের মধ্যে পোস্টটি তিনি মুছে দেন। তবে ওই সময়ের মধ্যে অনেকে সেটিকে শেয়ারও করেন। বিষয়টি নিয়ে রাসেল আজিজকে ইতিমধ্যেই বার দুয়েক জেরা করেছে সিআইডি। প্রথমে ২১ মে রাসেলকে ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছিল। সেদিন প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। পরের দিনও তাঁকে জেরা করে সিআইডি। প্রয়োজনে সেলিমকেও জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+