সিআইডি-র চার নোটিশেও সাড়া নেই, জেসপ-কাণ্ডে গ্রেফতার হতে পারেন পবন রুইয়া
এবার জেসপ কর্ণধার পবন রুইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে সিআইডি। চারটি নোটিশ পাঠিয়েও সিআইডি দফতরে আসেননি রুইয়া। কোনওরকম সহযোগিতাও করেননি সিআইডি-র সঙ্গে।
কলকাতা, ৪ নভেম্বর : এবার জেসপ কর্ণধার পবন রুইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে সিআইডি। চারটি নোটিশ পাঠিয়েও সিআইডি দফতরে আসেননি রুইয়া। কোনওরকম সহযোগিতাও করেননি সিআইডি-র সঙ্গে। তাই বাধ্য হয়েই আদালতের নির্দেশ মেনে আইনানুগ ব্যবস্থা নিতে তৈরি সিআইডি। পবন রুইয়া যেকোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন। এদিকে শুক্রবার জেসপ কারখানা পরিদর্শনে গেল সিআইডি। সেইসঙ্গে রেলকর্তারাও পরিদর্শন করেন জেশপে। উল্লেখ্য, রেলের ৮০ কোটি টাকার যন্ত্রাংশের কোনও হদিশ দিতে পারেনি জেশপ কর্তৃপক্ষ।
জেশপ-কাণ্ডে এর আগে সিআইডি-র তলবে সাড়া দিয়ে ১৪ দিনের সময় চেয়েছিলেন জেসপ কর্ণধার। তাঁর আইনজীবী সিআইডি দফতরে চিঠি দিয়ে জানিয়ে দেন, পবন রুইয়া ব্যক্তিগত কাজে শহরের বাইরে রয়েছেন। তাঁকে ১৪ দিন সময় দেওয়া হোক। তারপরই তিনি সিআইডি দফতরে হাজিরা দেবেন। কিন্তু তারপর দু'বার নোটিশ পাঠিয়েও কোনওরকম সাড়া মেলেনি।

জেশপে অগ্নিকাণ্ডের ঘটনায় পবন রুইয়াকে সিআইডি তলব করায় অন্তর্ঘাতের অভিযোগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন রুইয়া। সেই মামলার শুনানিতে বিচারপতি অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেন। অন্তর্বর্তী নির্দেশিকায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তী চট্টোপাধ্যায় জানিয়ে দেন, তাঁরে এই মুহূর্তে গ্রেফতার করা যাবে না।
পাশাপাশি বিচারপতি রুইয়ার উদ্দেশ্যেও বলেন, পুলিশ বা তদন্তকারী সংস্থাকে সমস্তরকম সাহায্য করতে হবে। কোনওরকম অসহযোগিতা হলে তদন্তকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। কিন্তু তারপরও পবন রুইয়ার তরফ থেকে ১৪ দিনের সময় চেয়ে চিঠি দেওয়া ছাড়া কোনও সহযোগিতা করেননি। এদিন সিআইডি-র সঙ্গে রেল কর্তারাও জেশপে আসার পর জল্পনা চলছে, এবার রেলও জেশপ কর্ণধারের বিরুদ্ধে এফআইআর করতে পারে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications