Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যে ফের সারদাকাণ্ডের ছায়া, কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার চিটফান্ড কর্তা

রাজ্যে ফের সারদাকাণ্ডের ছায়া, কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার চিটফান্ড কর্তা

ফের শহর কলকাতায় সারদাকাণ্ডের ছায়া। কয়েককোটি টাকার চিটফান্ড চক্র। এন্টালি থেকে গ্রেফতার চিটফান্ড কর্তা লিজা মুখোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। এন্টালির সুরেশ সরকার রোডে অফিস তৈরি করে প্রতারণা চক্র ফেঁদেছিলেন অভিযুক্ত। কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ পেয়ে গোপনে তদন্ত শুরু করেছিল লালবাজার। সিট গঠন করে চলছিল তদন্ত। তারপরেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে।

রাজ্যে ফের সারদাকাণ্ডের ছায়া, কোটি টাকা প্রতারণার অভিযোগে এন্টালিতে গ্রেফতার চিটফান্ড কর্তা

২০১২ সােল একই সারদা চিটফান্ড কাণ্ডের কথা সকলের জানা। শাসক দলের তাবর নেতা জড়িয়েছিলেন এই চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায়। কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র দীর্ঘ দিন জেলে কাটিয়েছেন তাঁরা। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সারদা কাণ্ডের কারণে জেল খাটতে হয়েছিল। এই ঘটনায় শাসক দলের একাধিক নেতা সরাসরি চিটফান্ড সংস্থার মালিক সুদীপ্ত সেনের সঙ্গে যোগ ছিল। সুদীপ্ত সেনের গ্রেফতারির পর সারদা চিটফান্ড কাণ্ডের টাকায় পরিচালিত একাধিক সংবাদ মাধ্যম এবং খবরের কাগজ বন্ধ হয়ে গিয়েছিল। এই নিয়ে তুমুল আলোড়ণ তৈরি হয়েছিল। শেষে রাজ্য সরকার কমিটি গড়ে সারদা চিটফান্ড কান্ডে যাঁরা সর্বস্ব হারিয়েছিলেন তাঁদের টাকা দেওয়ার উদ্যোগ নেয়। অনেকে টাকা ফেরত পেয়েছেন।

কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার চিটফান্ড কর্তা

এর সমসায়িক আরেক চিটফান্ড কাণ্ড মাথাচারা দিয়েছিল রাজ্যে। েছাড়া সাহারা চিটফান্ড কাণ্ডও শোরগোল ফেলেছিল গোটা দেশে। সেই চিটফান্ড কর্তা এখন জেলে রয়েছেন। তাঁর সঙ্গে গোটা দেশের একাধিক নামী ব্যক্তির যোগাযোগ ছিল। তিনিও এখন জেলে রয়েছেন। তারপরে চিটফান্ড নিয়ে কড়া পদক্ষেপ করে রাজ্য সরকার। তার বেশ কয়েক বছর পর নতুন করে বাংলায় চিটফান্ড কাণ্ড প্রকাশ্যে এল। এবার একেবারে শহর কলকাতার এন্টালি এলাকায় ঘটেছে ঘটনা। অভিযোগ পাওয়ার পর থেকেই তলে তলে তদন্ত চালিয়ে যাচ্ছিল লালবাজার থানার পুলিশ। গতকাল নাসিক থেকে মূল অভিযুক্ত িলজায় মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। কীভাবে তিনি ব্যবসা পরিচালনা করতেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+