'পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র', চিটফান্ড নিয়ে মোদীর খোঁচার পাল্টা জবাব মমতার

চিটফান্ড বিতর্কে ফের একবার গোটা ঘটনাকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গোটাটাই পরিকল্পনা করে করা হয়েছে।

কলকাতা, ২১ নভেম্বর : এদিন ফের নোট বাতিল বিতর্কে কেন্দ্রের কড়া সমালোচনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুকে বড় কেলেঙ্কারি বলতেও ছাড়েননি তিনি। গরিব মানুষের মাথায় ঘা দিয়ে কোনও গোপন অ্যাজেন্ডা অনুযায়ী কাজ করছে মোদী সরকার তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা।

#NoteBan : কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার, ২৩ তারিখ থেকে পথে নেমে প্রতিবাদ

পাশাপাশি এদিন কালো টাকা ও চিটফান্ড বিতর্কেও প্রধানমন্ত্রীর খোঁচার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী। উত্তরপ্রদেশের আগ্রায় এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আমি জানি কারা আমার বিরোধিতা করছেন। দেশ কি জানে না কাদের টাকা চিটফান্ড ব্যবসায় খেটেছে? লক্ষ কোটি টাকা চিটফান্ডে রেখে সর্বস্বান্ত হয়েছেন গরিব মানুষ।

'পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র', চিটফান্ড নিয়ে পাল্টা জবাব মমতার

মমতার নাম করলেও প্রধানমন্ত্রী যে সরাসরি সারদা ও নারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূলকে আক্রমণ করেছেন তা একেবারে স্পষ্ট ছিল। এদিন সেই খোঁচারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, চিটফান্ড কেলেঙ্কারি পুরোটাই হয়েছিল তাঁর সরকার ক্ষমতায় আসার আগে, অর্থাৎ সিপিএম আমলে।

আর গোয়েন্দা সংস্থা তো পুরোটাই কেন্দ্রের নিয়ন্ত্রণে রয়েছে। কেন চিটফান্ড মামলায় কোনও অগ্রগতি করতে পারছে না মোদী সরকার। মমতার কথায়, একটাও সিপিএমের লোককে আজ অবধি ধরতে পারেনি। অথচ ধরে ধরে তৃণমূলের নেতাদের গ্রেফতার করে জেলে পুরে দেওয়া হয়েছে।

চিটফান্ড বিতর্কে ফের একবার গোটা ঘটনাকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গোটাটাই পরিকল্পনা করে করা হয়েছে।

প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারিতে তৃণমূলের একদা সাংসদ কুণাল ঘোষ, মন্ত্রিসভার সদস্য মদন মিত্র সহ একাধিক তৃণমূল নেতা জেল খেটে বেরিয়েছেন। সেই মামলা আপাতত আদালতে ঝুলে রয়েছে।

এর আগে লোকসভা ভোটের সময় থেকেই নরেন্দ্র মোদী সহ বিজেপি ক্ষমতায় আসার পরে চিটফান্ড মামলায় কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছিল। তা নিয়ে বারবার মমতা-বিজেপি বিরোধ বেঁধেছে। এই ইস্যুতে বিরোধী সিপিএম বিজেপি ও তৃণমূলের মধ্যে সমঝোতা নিয়েও সরব হয়েছে। এবং প্রতিবারই নির্বাচনে এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। তবে তৃণমূলের বিরুদ্ধে কোনও ফায়দা তুলতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+