চন্দন কাঠ-সহ কলকাতা বিমানবন্দরে ধৃত চীনা নাগরিক
কলকাতা, ১ ডিসেম্বর: ৩০ কিলো চন্দন কাঠ-সহ কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন এক চীনা নাগরিক। নাম লিন জিয়াং গাং। তিনি কুনমিংয়ের উড়ান ধরতে এসেছিলেন। অবশ্য, গ্রেফতার হলেও আদালত থেকে জামিন পেয়ে গিয়েছেন তিনি।
শুক্রবার রাতে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়ান ধরতে কলকাতা বিমানবন্দরে আসেন লিন জিয়াং গাং। বিরাট বড় একটি ব্যাগ ছিল সঙ্গে। শুল্ক দফতরের অফিসারদের সন্দেহ হওয়ায় তাঁরা ওই চীনা নাগরিকের ব্যাগ তল্লাশি করেন। তখনই পাওয়া যায় ৩০ কিলো রক্তচন্দন কাঠ। এর বাজারদর অন্তত ৩০ হাজার টাকা। বিমানবন্দর সূত্রের খবর, ওই ব্যক্তির বাড়ি চীনের ফুজিয়ানে। তিনি ব্যবসা করেন। প্রথমে দিল্লিতে এসেছিলেন। পরে ভারতের বিভিন্ন শহর ঘুরে কলকাতা হয়ে চীন ফিরছিলেন। কিন্তু, জামিন পেয়ে যাওয়ার পর দেশে ফিরতে তাঁর আর কোনও বাধা থাকবে না।
প্রসঙ্গত, এর আগে ১৪ নভেম্বর জিন মাও হুয়াং নামে আর এক চীনা নাগরিক কলকাতা বিমানবন্দরে ধরা পড়েন। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৯৭ কিলো চন্দন কাঠ। হঠাৎ চীনা নাগরিকরা চন্দন কাঠ নিয়ে দেশে ফিরতে এত উদগ্রীব কেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications