চিড়িয়াখানার অধিকর্তার আঙুল কামড়ে ছিঁড়ে দিল শিম্পাঞ্জি বাবু

চিড়িয়াখানার অধিকর্তার আঙুল কামড়ে ছিঁড়ে দিল শিম্পাঞ্জি বাবু

আদর করার সময় আলিপুর চিড়িয়াখানার অধিকর্তার হাতের আঙুল কামড়ে ছিঁড়ে দিল শিপাঞ্জি। এমনকি অধিকর্তার ছেড়া আঙ্গুল জোড়া লাগাতে পারল না এসএসকেএমও। বৃহস্পতিবার এমন ঘটনায় আঁতকে উঠলো সকলেই । তবে এত বড়ো আঘাত পেয়েও শিম্পাঞ্জি 'বাবু'কে বকাবকি করতে নারাজ অধিকর্তা। তাঁর কথায়, 'একটা ঘটনা ঘটেছে। সামান্য আঘাত পেয়েছি। কোনও ব্যাপার নয়।' তবে চিড়িয়াখানা সূত্রে খবর, ওই শিম্পাঞ্জিকে আলাদা করে রাখা হয়েছে। কেন এমন আচরণ করল ওই শিম্পাঞ্জি, সে ব্যাপারে তার উপর নজরদারি চালানো হচ্ছে বলেও খবর।

চিড়িয়াখানার অধিকর্তার আঙুল কামড়ে ছিঁড়ে দিল শিম্পাঞ্জি বাবু

চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, রোজই দুপুরে বাবুকে খাওয়াতে যেতেন চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত। মধ্যাহ্নভোজ খাওয়াতে খাওয়াতে গিয়ে আদরও করতেন তাকে। গৃহকর্তার আদর-যত্নে এতো বছরে কখনই অসন্তুষ্ট হয়নি বাবু। কিন্তু এদিন দুপুরে হঠাৎই খেপে গেল সে। এত রাগ যে, সেই কর্তারই হাত চেপে ধরল। হাত ছাড়াতে গিয়ে বাঁ হাতের নখ উপড়ে গেল কর্তার। আর এ ঘটনায় তাজ্জব সকলেই। কিন্তু হটাৎ কেনো এমন করলো বাবু তার উত্তর নেই। অন্যদিকে ছেড়া হাত জোড়া লাগানোর জন্য হাসপাতাল থেকে ও হাসপাতালে নিয়ে গিয়ে ব্যর্থ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অবশেষ এসএসকেএমও তরফেই জানানো হয় আঙ্গুল জোড়া লাগানো সম্ভব না।

এদিন এ ঘটনা প্রসঙ্গে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত জানান, 'রোজই দুপুরে শিম্পাঞ্জিকে খাওয়াই। এতদিন খাওয়াচ্ছি, কিছু হয়নি। ও আমাকে ভাল করে চেনে। জানি না কেন ও এমন আচরণ করল বুঝতে পারছি না। প্রথমে বাচ্চাগুলোকে খাওয়াই। এরপরই বড় শিম্পাঞ্জিকে খাওয়াই। হঠাৎ আমার হাতটা চেপে ধরে। ছাড়াতে গেলে আমার বাঁ হাতের আঙুলের নখ উপড়ে যায়। চিকিৎসা করেছি, ভাল আছি এখন'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+