শহরের ম্যানহোল থেকে উদ্ধার নিখোঁজ শিশুকন্যার দেহ! মিসিং লিঙ্কের খোঁজে পুলিশ

উত্তর কলকাতায় ম্যানহোল থেকে শিশুকন্যার দেহ উদ্ধারে চাঞ্চল্য। দেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজি করে। ঘটনার তদন্ত শুরু করেছে উল্টোডাঙা থানার পুলিশ।

উত্তর কলকাতায় ম্যানহোল থেকে শিশুকন্যার দেহ উদ্ধারে চাঞ্চল্য। দেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজি করে। ঘটনার তদন্ত শুরু করেছে উল্টোডাঙা থানার পুলিশ।

শহরের ম্যানহোল থেকে উদ্ধার নিখোঁজ শিশুকন্যার দেহ! মিসিং লিঙ্কের খোঁজে পুলিশ

দিন কয়েক আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ৪ বছরের শিশুটি। উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের ফুটপাথের বাসিন্দা ছিল সে। অনেক খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় নিখোঁজের পরেই উল্টোডাঙা থানায় নিখোঁজের ডায়েরি করেছিল পরিবার।

শুক্রবার কটু গন্ধ পাওয়ার পর প্রতিবেশীরা বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক পুলিশে খবর দেন। পরে শ্যামলাল স্ট্রিটের ম্যানহোল থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। এরপর ম্যানহোলটির ঢাকনা চাপা দেওয়া হয় বলে অভিযোগ।
শিশুটি কী ভাবে নিখোঁজ হল, শিশুটির ওপর কোনও রকমের শারীরিক নির্যাতন হয়েছিল কিনা, সে সম্পর্কে সন্দিহান পুলিশ। দুর্ঘটনাবশত শিশুটি সেখানে পড়ে গিয়েও থাকতে পারে। য়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত খুনের কারণ নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছে না উল্টোডাঙা থানার পুলিশ।

যে ম্যানহোলের মধ্যে থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছে, তা ফুটপাথবাসীর শিশুর পরিবারের কাছেই। ম্যানহোলটি রাস্তার ওপরেও নয়। প্রায় বাড়ির ভিতরে থাকা ওই ম্যানহোলে শিশুটি কী ভাবে গিয়ে পড়ল তা নিয়ে রহস্য কাটাতে পারেনি তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+