ফের জয়রাইড দুর্ঘটনা, শহরের মেলার অনুমতি নিয়ে প্রশ্ন
জয় রাইড থেকে পড়ে গুরুতর আহত পাঁচ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে একবালপুরের ভূকৈলাস রোডে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে।
জয় রাইড থেকে পড়ে গুরুতর আহত পাঁচ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে একবালপুরের ভূকৈলাস রোডে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে।

খিদিরপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় চৌবাগার বছর পাঁচেকের শিশু সমৃদ্ধি মিশ্র। শুক্রবার বিকেলে শিশুটিকে নিয়ে ভূকৈলাস রোডের শিবরাত্রির মেলায় যান পরিবারের সদস্যরা। এরপর শিশুটিকে একাই জয় রাইডে তোলা হয় বলে অভিযোগ। জয় রাইড চালু থাকা অবস্থায় সেখান থেকেই ছিটকে পড়ে শিশুটি । মাথায় গুরুতর আঘাত লাগা অবস্থায় শিশুটিকে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে।
কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ঘটনার পরেই মেলায় জয় রাইড বন্ধ করে দেয় দক্ষিণ বন্দর থানা। তবে নিরাপত্তা না থাকা এই জয় রাইড চালুর অনুমতি দেওয়া নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগেও জয় রাইডে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। হাওড়ার বেলিলিয়াস পার্ক, কলকাতার অ্যাকোয়াটিকা এবং মেদিনীপুর শহরে জয় রাইড দুর্ঘটনায় একাধিক জনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications