ভুল ইঞ্জেকশনে শিশু মৃত্যু! দুর্ব্যবহার আধিকারিকদের, কাঠগড়ায় আমরি হাসপাতাল

ভুল চিকিৎসায় শিশু-মৃত্যুর জেরে উত্তেজনা ছড়াল মুকুন্দপুরের আমরি হাসপাতালে। অভিযোগ, ভুল ইঞ্জেকশনের জেরেই শিশুটির মৃত্যু হয়েছে।

ভুল চিকিৎসায় শিশু-মৃত্যুর জেরে উত্তেজনা ছড়াল মুকুন্দপুরের আমরি হাসপাতালে। অভিযোগ, ভুল ইঞ্জেকশনের জেরেই শিশুটির মৃত্যু হয়েছে। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ অনুতপ্ত না হয়ে দুর্ব্যবহার করেন মৃত শিশুর মায়ের সঙ্গে। মৃত শিশুর মাকে ধাক্কা দিয়ে ফেলেও দেন এক মহিলা আধিকারিক। তার জেরে জ্ঞান হারান মৃত শিশুর মা। উত্তেজনা ছড়িয়ে পড়ে যাদবপুর হাসপাতালে। যাদবপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুল ইঞ্জেকশনে শিশু মৃত্যু! দুর্ব্যবহার আধিকারিকদের, কাঠগড়ায় আমরি হাসপাতাল

মৃত শিশুটির পরিবার যাদবপুর থানায় হাসপাতালে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে। মৃত শিশুর মায়ের অভিযোগ, ভুল অ্যান্টিবায়োটিক প্রয়োগেই এই ঘটনা ঘটে। ইঞ্জেকশন দেওয়ার পরই দীর্ঘশ্বাস ছাড়ে তাঁর মেয়ে। তা ভালো লাগেনি মায়ের। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের জানান তিনি। অভিযোগ, এরপর ও কিছু নয় বলে, মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে চলে যান নার্স-চিকিৎসাকর্মীরা।

এর খানিকবাদেই জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম ঐত্রি দে। তার মৃত্যুর খবর আসতেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। তখন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন হাসপাতালের ওই মহিলা আধিকারিক। তিনি বলেন, বাচ্চার মা ডাক্তার নন। বলেন, তিনি জানলেন কী করে ওই ইঞ্জেকশন ভুল ছিল। অন্য সমস্যার জন্য ওই শিশুর মৃত্যু হয়েছে।

এরপর ওই আধিকারিক বলেন, আস্তে কথা বলুন। চিৎকার করবেন না। এই বলে কানে হাত চাপা দিতেও দেখা যায় তাঁকে। এই সময়ই শিশুর মাকে ধাক্কাও দেন তিনি। উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত মহিলা আধিকারিককে আড়াল করেত নিজেরা সাফাই দেন। শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত করা হবে বলেও আর্জি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+