পুলিশ সুপার, ডিএম কমিশনারদের সঙ্গে বৈঠক, রাজনৈতিক সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যসচিবের

একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই কাউন্সিলার খুন! যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। ইতিমধ্যে এই বিষয়ে সরব হয়েছে বিরোধীরা। এমনকি আজ মঙ্গলবার এই বিষয়ে লোকসভায় সরব হন প্রদেশ সভাপতি অধীর চৌধুরি। এই অবস্থায় যদিও

একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই কাউন্সিলার খুন! যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। ইতিমধ্যে এই বিষয়ে সরব হয়েছে বিরোধীরা। এমনকি আজ মঙ্গলবার এই বিষয়ে লোকসভায় সরব হন প্রদেশ সভাপতি অধীর চৌধুরি। এই অবস্থায় যদিও সোমবারই নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ মুখ্যসচিবের

আর এরপরেই আজ মঙ্গলবার ফের একবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক। মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে সমস্ত জেলার পুলিশ সুপার, ডিএম এবং কমিশনাররা উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই বৈঠকে কার্যত পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষই প্রকাশ করেন মুখ্যসচিব। এমনকি রাজনৈতিক সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, গোয়েন্দা তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যসচিব।

প্রকাশিত খবর জানিয়েছে, ঠিক ভাবে গোয়েন্দা খবর পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই আগাম খবর পাওয়া গেলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় বলেও নাকি ওই বৈঠকে জানিয়েছেন মুখ্য সচিব।

শুধু তাই নয়, শহর, শহরতলি এবং জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে একাধিক বিষয় উঠে আসে বলে জানা যাচ্ছে। বিশেষ করে সামনে হোলি এবং দোল রয়েছে। আর এই সময়ে কেউ বা কারা অশান্তির পরিবেশ তৈরি করতে পারে বলে ওই বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যসচিব। আর সেখানে দাঁড়িয়ে পুলিশ -প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, সোমবার দুই কাউন্সিলারের মৃত্যুর পরেই জরুরি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এমনকি ছিলেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবও। কেন বারবার এহেন ঘটনা ঘটছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয় প্রশাসনিক কর্তা-আমলাদের। জানা যাচ্ছে, উচ্চপর্যায়ের এই বৈঠকে মুখ্যমন্ত্রীকে দুই কাউন্সিলার খুনের ঘটনার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এমনকি এই ঘটনায় পুলিশি তদন্ত কীভাবে এগোচ্ছে সে বিষয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও আনিস মামলার তদন্তের গতি প্রকৃতির বিষয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে যাচ্ছে।

অন্যদিকে এই প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, বাংলা শান্ত রয়েছে। কিন্তু অশান্ত করার চেষ্টা চালাচ্ছে কেউ। দোষীরা নিশ্চয়ই গ্রেফতার হবে বলে আশা তৃণমূল নেতার। কোনও প্রাণের রাজনীতি তৃণমূল চায় না বলে দাবি তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+