জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীদের কাজে ফেরার আহ্বান মুখ্যসচিব মনোজ পন্থের
সরাসরি নয়। সাংবাদিকদের মাধ্যমে ঘুরিয়ে বার্তা দিল রাজ্য সরকার। অনশনকারী চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্যের স্বাস্থ্য সচিব ওঙ্কারসিং মিনাকে পাশে নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যসচিব।
সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে সমস্যা হচ্ছিল। একসঙ্গে এত ক্যামেরা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এই সমস্যা মিটে গিয়েছে। হাসপাতালে সিসিটিভি বসানোর ক্ষেত্রে আর কোনও সমস্যা হবে না। আগামী ১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে। এই বার্তা দিলেন মনোজ পন্থ।

১০ তারিখের মধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে। ডিউটি রুম, রেস্ট রুমের কাজও ৯০ শতাংশ শেষ হবে। শুরুর দিকে কাজের গতি ধীর ছিল। এখন গতিতে কাজ হচ্ছে। এই কথা জানিয়েছেন মুখ্য সচিব। রেফারেল সিস্টেম চালু করার কাজও হচ্ছে। প্যানিক এলার্ম আগামী ১ নভেম্বর থেকে চালু হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সব কাজ হচ্ছে। এই কথাই এদিন রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যসচিব বললেন।
জুনিয়র চিকিৎসকরা ১০ দফা দাবিতে অনড় রয়েছেন। রাজ্য সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন তাঁরা। সরকারের তরফ থেকে কোনও বার্তা যায়নি। শেষ পর্যন্ত আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। আজ সোমবার সকাল থেকে সিনিয়র চিকিৎসকরাও যোগ দিয়েছেন অনশন আন্দোলনে। ২৪ ঘন্টার প্রতীকী অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছে। আগামী কাল মঙ্গলবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন চিকিৎসকরা।
এই অবস্থায় মুখ্যসচিব মনোজ পন্থ সাংবাদিক বৈঠক করলেন। জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বললেন। সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। অনশনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হল৷












Click it and Unblock the Notifications