মেদিনীপুরে মোদীর সভায় দুর্ঘটনা! আহতদের পাশে থাকার বার্তা মমতার

মোদীর সভায় দুর্ঘটনায় আহতদের পাশে রয়েছে রাজ্য সরকার। সোমবার দুপুরের দুর্ঘটনার খবর পাওয়ার পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, আহতদের সবরকমের সাহায্য দেবে রাজ্য সরকার।

মোদীর সভায় দুর্ঘটনায় আহতদের পাশে রয়েছে রাজ্য সরকার। সোমবার দুপুরের দুর্ঘটনার খবর পাওয়ার পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, আহতদের সবরকমের সাহায্য দেবে রাজ্য সরকার। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন মুখ্যমন্ত্রী।

মেদিনীপুরে মোদীর সভায় দুর্ঘটনা! আহতদের পাশে থাকার বার্তা মমতার

সোমবার দুপুরে মেদিনীপুরের বিজেপির সভা সবে শুরু হয়েছে। ভাষণ দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় অন্যদের সঙ্গে স্টেজে থাকা প্রধানমন্ত্রীও লক্ষ্য করেন, সভার একটা বিরাট অংশের ছাউনি ভেঙে পড়ছে। জনতার লক্ষ্য অন্যদিকে সরাতে স্লোগান শুরু করেন প্রধানমন্ত্রী। সবাইকে সেই স্লোগানে গলা মেলাতে বলেন। যাতে দুর্ঘটনাস্থলে ভিড় জমে না যায়। পরবর্তী পরিস্থিতিতে হুড়োহুড়িতে যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নিজেই।

সভায় ভাষণ শেষ করে প্রধানমন্ত্রী পৌঁছে যান হাসপাতালে। আহত দলীয়-কর্মী সমর্থক ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুর্ঘটনার খবর পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কানেও। প্রশাসনের তরফে যাবতীয় সাহায্যের জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। টুইট করে বলেন, আহতদের পাশে রয়েছে রাজ্য সরকার। তিনি জানান, আহতদের সবরকমের সাহায্য দেবে রাজ্য সরকার। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+