ফের কেন্দ্রকে আক্রমণ! সরকারি টাকায় বিলাসিতা নয়, আর যা বললেন মুখ্যমন্ত্রী

সরকারি খরচ কমাতে বিভিন্ন দফতরের মন্ত্রী ও সচিবদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

সরকারি খরচ কমাতে বিভিন্ন দফতরের মন্ত্রী ও সচিবদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে। তবে খরচ কমাতে এবং অপচয় বন্ধ করতেও ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফের কেন্দ্রকে আক্রমণ! সরকারি টাকায় বিলাসিতা নয়, আর যা বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের খরচ বৃদ্ধি.তে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে তিনি নবান্নে বিভিন্ন দফতরের মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিবও। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও এবছরে ৪৬ হাজার কোটির ঋণ শোধ করতে হবে। এখনও পর্যন্ত ২ লক্ষ ২৪ হাজার কোটি টাকার ঋণ শোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কন্যাশ্রী, রূপশ্রী-সহ বিভিন্ন প্রকল্পের নামও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এগুলিকে চালু রেখেই খরচ কমানোর বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি উল্লেখ করেন রাজ্যের কর্মীদের ডিএ দিতে ৫ হাজার কোটি টাকা লাগবে। ভুল টেন্ডার বন্ধ করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, খরচ কমাতেই হবে। তবে পরিষেবায় হাত নয়।

১২ টি বিভিন্ন দফতরকে অন্যগুলির সঙ্গে সংযুক্তি করে ফল মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেনছেন, যে টাকা বাঁচানো যাবে তা মানুষের জন্যই খরচ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+