লগ্নির টানে বিদেশ সফরে মমতা! একনজরে রবিবার থেকে কর্মসূচি
বিদেশ সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত জার্মানি ও ইটালি সফরে যাচ্ছেন তিনি। বিনিয়োগ টানতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা গিয়েছে।
বিদেশ সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত জার্মানি ও ইটালি সফরে যাচ্ছেন তিনি। বিনিয়োগ টানতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে আঅপতকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ১১ জন মন্ত্রীকে নিয়ে কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে ২৮ সেপ্টেম্বর।

রবিবার সকালে বিদেশ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী। দুবাই হয়ে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে যাবেন। সেদেশে পাঁচদিন কাটিয়ে যাবেন ইটালির মিলানে। সেখানকার শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ নিয়ে কথা বলবেন তিনি। মুখ্যসচিব, অর্থসচিব ছাড়াও মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন বাংলার এক বাণিজ্য প্রতিনিধিদল।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সামনের বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবেই তিনি ইটালি ও জার্নিতে যাচ্ছেন। প্রতিবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ওইসব দেশের প্রতিনিধিরা যোগ দিয়ে থাকেন। মূলত তাদের আমন্ত্রণেই সেসব দেশে যাচ্ছেন তিনি।
১২ দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী
- ১৬ সেপ্টেম্বর সকালে রওনা
- ১৮ সেপ্টেম্বর সকালে (দুবাই হয়ে) জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাবেন
- জার্মানিতে রয়েছে বণিকসভার অনুষ্ঠান
- ফ্র্যাঙ্কফুর্টে ইস্পাত, গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে
- ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী যাবেন ইটালির মিলানে
- ইটালিতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক ছাড়াও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য তাঁদের আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী
- ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ইটালিতে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর
- ২৮ সেপ্টেম্বর (দুবাই হয়ে) কলকাতা ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে কাজ চালাতে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ১১ জনের কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
১৫ জন আমলার যে কমিটি তৈরি হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন সেচ ও কৃষি সচিব নবীন প্রকাশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications