ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী!জেনে নিন তাঁর কর্মসূচি

চারদিনের সফরে সোমবার পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিকেলের বিমানে বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে সড়ক পথে কালিম্পং।

চারদিনের সফরে সোমবার পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিকেলের বিমানে বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে সড়ক পথে কালিম্পং। সফর চলাকালীন পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।

ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী!জেনে নিন তাঁর কর্মসূচি

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী রাতে থাকবেন ডেলোর বাংলোয়। মঙ্গলবার পাহাড়ের বিভিন্ন উন্নয়ন পর্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পরে কালিম্পং-এর গ্রহামস হোম মাঠে যৌথ সমাবেশ করবেন। পরের দিন অর্থাৎ বুধবার দার্জিলিং জেলাপ্রশাসনের কর্তা ও জিটিএ-র আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। জিএনএলএফ নেতা মন ঘিসিং-এর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা করে বৈঠকের সম্ভাবনার কথাও জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কোনও কর্মসূচি নেই। শুক্রবার বিকেলে বাগডোগরা হয়ে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীকে পাহাড়ে স্বাগত জানাতে একযোগে প্রস্তুতি নিয়েছে সবকটি উন্নয়ন পর্যদ। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়ের পথে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর পরিকল্পনার কথাও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে সব থেকে বড় সম্বর্ধনা দেওয়ার কথা রয়েছে কালিম্পং-এ কাছে দশ মাইলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+