শহরে মেগা ইভেন্ট! কালীবন্দনায় নেতা-মন্ত্রী-অফিসারদের গন্তব্য কালীঘাট
মঙ্গলবার কালীপুজোর আয়োজন হয়েছে রাজ্য জুড়ে। শহরেও চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। প্রবল ব্যস্ততা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। পুজোর তদারকির মূল দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যয়।
মঙ্গলবার কালীপুজোর আয়োজন হয়েছে রাজ্য জুড়ে। শহরেও চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। প্রবল ব্যস্ততা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। পুজোর তদারকির মূল দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধের পর থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট ভাসবে নেতা-মন্ত্রী অফিসারদের ভিড়ে।

বছর চল্লিশেক আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর শুরু। সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রতিমা একই রকমেরই হয়ে আসলেও, ২০১১ থেকে বদলে গিয়েছে পুজোর আবহ। কংগ্রেস নেত্রী হিসেবে পুজো শুরুর পর বিরোধী দলনেত্রী। পরে সরকারের প্রধান। ফলে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় প্রশাসনের যেমন ব্যস্ততা থাকে, ব্যস্ততা থাকে বাড়িতেও।
বিকেল থেকে অতিথিদের দেখভালের দায়িত্বে দেখা যায় সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের। আগেভাগেই পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়ও। প্রশাসনিক কর্তা থেকে বিশিষ্ট চিকিৎসক, সমাজের সব অংশের মানুষের দেখা মেলে। এই ব্যস্ততার মধ্যেও চলে প্রশাসনিক আলোচনা।
এবছর মু্খ্যমন্ত্রীর বাড়ির প্রতিমা তৈরির স্থান বদল হয়েছে। জানা গিয়েছে, এবার মুখ্যমন্ত্রী বাড়ির প্রতিমা পটুয়াপাড়ার বদলে তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। বিষয়টি নিয়ে জল্পনা শুরু হলেও, সূত্রের খবর অনুযায়ী,পটুয়াপাড়ায় মুখ্যমন্ত্রীর বাড়ির প্রতিমা কোনটা তা সেই কৌতুহল বন্ধ করতেই প্রতিমা তৈরির স্থান বদল করা হয়েছে। প্রমিতা তৈরি করেছেন কাঁথির শিল্পী সুবল গিরি।












Click it and Unblock the Notifications