মিটল সমস্যা, আর আহমেদ ডেন্টাল কলেজ পেল শতাধিক রুমের হস্টেল
দাবিটা দীর্ঘদিন ধরেই ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হল ৯ মার্চ। কারণ ওই দিন কলকাতার মৌলালিতে অবস্থিত আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উৎসর্গ করা হল শতাধিক ঘরের এক হস্টেল।
দাবিটা দীর্ঘদিন ধরেই ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হল ৯ মার্চ। কারণ ওই দিন কলকাতার মৌলালিতে অবস্থিত আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উৎসর্গ করা হল শতাধিক ঘরের এক হস্টেল। ঝাঁ-চকচকে এই হস্টেলের উদ্বোধনও করা হয় ৯ মার্চ। গার্ডেন রিচ ফ্লাইওভারের উদ্বোধনস্থল থেকে এই হস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


দূর থেকে মুখ্যমন্ত্রী রিমোট কন্ট্রোলের মাধ্যমে মুখ্যমন্ত্রী হস্টেলের উদ্বোধন করলেও এদিন আর আহমেদ ডেন্টাল কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল মাজি,বিধায়ক স্বর্ণকমল সাহা, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, অধ্যক্ষ তপন গিরি, হস্টেল সুপার রাজু বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি বিমলেন্দু সাহা,উপ-স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার প্রমুখ।



হস্টেল সুপার রাজু বিশ্বাস ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কুণালকান্তি ঘোষ তাদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলন সফল রূপ পাওয়ায় কলেজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান। ১৫ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ও সুসজ্জিত এই হস্টেলে ১০০-র-ও বেশি ঘর আছে। আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীদের হস্টেলের ঘর নিয়ে যে সমস্যার সম্মুখিন হতে হত তা এবার অনেকটাই কেটে যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications