বিদেশ সফর শুরুর আগে শহরে বিধ্বংসী আগুন! দমদম বিমানবন্দরে যা বললেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

আগুন তো লাগতেই পারে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলবে আসবে। বিদেশ সফর শুরুর আগে দমদম বিমানবন্দরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগুন তো লাগতেই পারে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলবে আসবে। বিদেশ সফর শুরুর আগে দমদম বিমানবন্দরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত আড়াটে নাগাদ বাগরি মার্কেটে বিধ্বংসী আগুন লেগেছে। ব্যবসায়ীরা দমকলের বিরুদ্ধে দেরিতে কাজ শুরুর অভিযোগ তুলেছেন।

বিদেশ সফর শুরুর আগে শহরে বিধ্বংসী আগুন! দমদম বিমানবন্দরে যা বললেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

বিদেশ সফর শুরুর দিনেই কলকাতায় বিধ্বংসী আগুন। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে তিনি জানান, রাত তিনটে নাগাদ আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই। কলকাতা পুলিশ থেকে দমকল সবাই সেখানে রয়েছে। সবাইকেই সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগুন সম্পর্কে রিপোর্ট তিনি পেয়েছেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, আগুন লাগতেই পারে। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আগুন লাগার খবর পাওয়ার পরেই এলাকায় যান মেয়র, পুলিশ কমিশনার, দমকলের ডিজি। রাস্তা অপরিসর হওয়ায় এবং দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী। এখনও পর্যন্ত এক দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+