হাসপাতাল শাসনে মুখ্যমন্ত্রীর গঠিত কমিশনের নেতৃত্বে বিচারপতি অসীমকুমার রায়

শুক্রবার বেসরকারি হাসপাতাল শাসনে গঠিত হল ওয়েস্টবেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন। এই কমিশনের নেতৃত্বে থাকবেন বিচারপতি অসীমকুমার রায়। তিনি যদি অসমর্থ হন এই কমিশনের দায়িত্বে আসবেন ভাইস চেয়ারম্যান অনিল ভার্মা।

কলকাতা, ১৭ মার্চ : ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল রাজ্যপালের সইয়ের পর পরিণত হয়েছে আইনে। শুক্রবার বেসরকারি হাসপাতাল শাসনে গঠিত হল ওয়েস্টবেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন। এই কমিশনের নেতৃত্বে থাকবেন বিচারপতি অসীমকুমার রায়। তিনি যদি অসমর্থ হন এই কমিশনের দায়িত্বে আসবেন ভাইস চেয়ারম্যান অনিল ভার্মা।[রাজ্যের পথে হেঁটে জাতীয় স্বাস্থ্য নীতির প্রস্তাব কেন্দ্রের]

চিকিৎসায় গাফিলতি, বঞ্চনা, বিল বৃদ্ধি রুখতে উদগ্রীব মুখ্যমন্ত্রী এদিন ১১ সদ্যের কমিশন গঠন করে জানান, এই কমিশনে থাকবেন বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, গোপালকৃষ্ণ ঢালি, অভিজিৎ চৌধুরী, মাখনলাল সাহা, মধুসূদন বন্দ্যোপাধ্যায়, মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, সঙ্ঘমিত্রা ঘোষ, অনজু শর্মা, প্রবীণকুমার ত্রিপাঠী ও মাধবী দাস।[বেসরকারি হাসপাতালের 'অসুখ' সারাতে কড়া 'প্রেসক্রিপশন' মমতার, নয়া বিল পাস বিধানসভায়]

হাসপাতাল শাসনে মুখ্যমন্ত্রীর গঠিত কমিশনের নেতৃত্বে বিচারপতি অসীমকুমার রায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই কমিশনে সর্বস্তরের প্রতিনিধিদের রাখার চেষ্টা করা হয়েছে। যেমন স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে, তেমনই পুলিশ-প্রশাসনের প্রতিনিধিদেরও জায়গা দেওয়া হয়েছে।[স্বাস্থ্য পরিষেবায় নজরদারিতে হেলথ রেগুলেটরি কমিশন বিল আনছেন মুখ্যমন্ত্রী]

তিনি আরও বলেন, এই আইন দেশকে দিশা দেখাবে। শুধু এই রাজ্য নয়, সমস্ত রাজ্যেই এই আইন প্রণয়ন করা উচিত। মুখ্যমন্ত্রী এদিন ফের আবেদন করেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। সঠিক পদ্ধতি মেনে সঠিক জায়গায় অভিযোগ জানান। এই হেলথ রেগুলেটরি কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।[রাজ্য সরকারের তরফে যে অভিযোগগুলি তোলা হয় নার্সিংহোমের বিরুদ্ধে]

ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিলে রাজ্যপালের সই করে মুখ্যমন্ত্রীর আর্জি মেনে দ্রুত সায় দিয়েছেন। মুখ্যমন্ত্রীও তাই বিলম্ব না করে কমিশন গঠন করলেন একদিনের মধ্যে। আইন হল, কমিশন হল, এবার ব্যবস্থা গ্রহণের অপেক্ষা।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি টাউন হলে বেসরকারি হাসপাতাল কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিকল্পনার কথা তিনি জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তারপর বিধানসভায় পাস করিয়েছিলেন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল। এবার পূর্ব ঘোষণা মতো মুখ্যমন্ত্রী গঠন করলেন ওয়েস্টবেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন। কমিশনের অফিসও ঠিক হয়ে গিয়েছে। বিবাদি বাগে ওয়েস্টবেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশনের কার্যালয় স্থির হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+