মাধ্যমিকের ফল! উত্তীর্ণ সবাইকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল বেরনোর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি টুইট করেন।
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল বেরনোর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি টুইট করেন। সেখানে তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বুধবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই জেলার জয়জয়কার। কলকাতাকে টেক্কা দিয়ে জেলাগুলির এবার দারুন ফলাফল করেছে। এবার অন্য জেলাকে টেক্কা দিয়ে প্রথম হয়েছে কোচবিহার সঞ্জীবনী হালদার। তবে গতবারের মতোই বাঁকুড়াও এবার ভালো ফল করেছে।
এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ। ৭০০-র মধ্যে ৬৮৯ পেয়েছে সুনীতি অ্যাকাডেমির পড়ুয়া সঞ্জীবনী। তবে প্রথম দশে থাকা ৫৬ জনের মধ্যে ২ জন মাত্র কলকাতার।
পাশের হার ৮৫.৪৯ শতাংশ, গত বছরের থেকে সামান্য কমেছে পাশের হার। পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক, ৯৬.১৩ শতাংশ। পাশের হারে উত্তরবঙ্গের কালিম্পং অনেক এগিয়ে, ৮৬.৯৫ শতাংশ। কলকাতায় পাশের হার ৯১.১১ শতাংশ।
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
— Mamata Banerjee (@MamataOfficial) June 6, 2018
Congratulations to all students who excelled and those who passed the Madhyamik exams. Best wishes for all your future endeavours. Good wishes to your teachers and families












Click it and Unblock the Notifications