হিংসার পঞ্চায়েত ‘লাইভ’ দেখলেন প্রধান বিচারপতি, কড়া বার্তা রাজ্য ও কমিশনকে

পঞ্চায়েত ভোটে অশান্তির ছবি হাইকোর্টে বসেই পর্যবেক্ষণ করলেন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। পর্যবেক্ষণ করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ-সহ অন্যান্য

পঞ্চায়েত ভোটে অশান্তির ছবি হাইকোর্টে বসেই পর্যবেক্ষণ করলেন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। পর্যবেক্ষণ করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ-সহ অন্যান্য বিচারপতিরাও। বার কাউন্সিলের এক সদস্যের অভিযোগের পর লাইভ টিভিতে রাজ্যের পঞ্চায়েত ভোটে অশান্তির ছবি দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন তাঁরা।

হিংসার পঞ্চায়েত ‘লাইভ’ দেখলেন প্রধান বিচারপতি, কড়া বার্তা রাজ্য ও কমিশনকে

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের অশান্তির ছবি দেখার পর বিচারপতিদের তাৎক্ষণিক প্রক্রিয়া, তাঁরা এ ব্যাপারে এখনই তলব করতে চান না, কিন্তু কেউ যদি এ ব্যাপারে মামলা করতে চায়, তাতে আদালতের আপত্তি নেই। এই ভোট পর্বের অশান্তি নিয়ে যে কেউ মামলা করতে পারেন।

এবার পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই দীর্ঘ আইনি জটে আটকে ছিল নির্বাচনের ভাগ্য। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে মামলা গড়িয়েছিল। শেষপর্যন্ত হাইকোর্টে নির্দেশ দেয় পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রাণহানি হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত আধিকারিক নিরাপত্তার বিষয়ে বারবার আশ্বস্ত করেছেন তাঁদের বেতন থেকে ওই ক্ষতিপূরণের টাকা দিতে হবে। বেতনের টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়ার সঙ্গতি না থাকলে, অবসরকালীন তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা মেটাতে হবে।

রাজ্য ও কমিশন তাদের শর্ত পূরণ করতে পারেনি। রাজ্যে অশান্তি-সন্ত্রাস-রক্তপাতের আবহে ভোট হয়েছে। প্রধান বিচারপতি-সহ অন্যান্যরা পুরো ঘটনা পর্যবেক্ষণের পর পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে মামলা করতে পারে বলে জানিয়ে দিয়েছেন। পঞ্চায়েত নিয়ে মামলা করলে হাইকোর্ট তা শুনবে বলে মতপ্রকাশ করেন বিচারপতিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+